ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

জব্দকৃত ১২০০ কেজি জাটকা দুঃস্থ ও এতিমখানায় বিতরণ

সাংবাদিক

পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী একটি বাসে বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক হাজার ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার মহিপুর সদর ইউনিয়নের পুরান মহিপুর টোল সংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, সন্দেহজনক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এসব জাটকা ইলিশ উদ্ধার করা হয়। জব্দ জাটকার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড। তবে ঘটনাস্থলেই বাসচালক ও হেল্পারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে জব্দকৃত জাটকা কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অপু সাহা বলেন, ‘আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই । জাটকা ধরা, বিক্রি বা পরিবহনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’ কোস্টগার্ড জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
উল্লেখ্য, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ (জাটকা) ধরা, পরিবহন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:১৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
৬৮৮ Time View