ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা

সাংবাদিক

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে কানাডা। আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে বাহামাসকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় দলটি।

শনিবার (২১ জুন) টসে জিতে প্রথমে বাহামাসকে ব্যাট করতে পাঠায় কানাডা। কালিম সানা ও শিবম শর্মার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫৭ রানেই অলআউট হয়ে যায় বাহামাস। দুই বোলারই ৩টি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫ ওভার ৩ বলেই লক্ষ্যে পৌঁছে যায় কানাডা। ১৪ বলে ৩৬ রানে অপরাজিত ছিলেন দিলপ্রীত বাজওয়ার। এই জয়ের ফলে পাঁচ ম্যাচে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই বিশ্বকাপ নিশ্চিত করে কানাডা। যদিও বাছাইপর্বে তাদের আরও একটি ম্যাচ বাকি রয়েছে।

পুরো টুর্নামেন্টজুড়েই অসাধারণ ফর্মে ছিল কানাডা। প্রথম ম্যাচে বারমুডাকে হারায় ১১০ রানে। এরপর কেম্যান আইল্যান্ডসকে ৫৯ রানে, এবং বাহামাসকে আগেও হারায় ১০ উইকেটে। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে অপরাজিত দলটি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। আয়োজক দুই দেশের পাশাপাশি ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

এই তালিকায় কানাডা যোগ হওয়ায় চূড়ান্ত পর্ব নিশ্চিত করা দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩। বাকি ৭টি দল নির্ধারিত হবে আঞ্চলিক বাছাইপর্ব থেকে—ইউরোপ থেকে ২টি (৫-১১ জুলাই), আফ্রিকা থেকে ২টি (১৯ সেপ্টেম্বর-৪ অক্টোবর), এবং এশিয়া ও ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ৩টি (১-১৭ অক্টোবর) দল সুযোগ পাবে বিশ্বকাপে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
৮০৯ Time View