ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়া ও মাদক চক্রের ছয় সদস্য আটক

মোঃ রাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে অনলাইন জুয়া এবং মাদক ব্যবসার সাথে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা, ৮টি মোবাইল ফোন এবং নগদ ৪৩৯৫ টাকা উদ্ধার করা হয়।

সোমবার (৪ আগস্ট) দুপুরে ক্যাপ্টেন আহমেদ রুবায়েত তানভীর আনানের (৭ বীর) নেতৃত্বে ঠাকুরগাঁও সদর আর্মি ক্যাম্পের একটি দল ভুল্লী উপজেলার কচুবাড়ী গ্রামে অভিযানটি পরিচালনা করে। স্থানীয় সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মাছের ফিশারির পাহারাদারের ঘরে এই অভিযান চালানো হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন মো: মোস্তফা (৩৫), ধর্মনারায়ন (৩০), কামরুল ইসলাম (২৮), মমিনুল ইসলাম (৩৮), তাপস চন্দ্র রায় (৩২) এবং আ: কাইয়ুম (২৮)। তাদের সবার বাড়ি ভুল্লী উপজেলার বিভিন্ন গ্রামে।

অভিযান শেষে আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোরছালিন তুরাগের  কাছে হস্তান্তর করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
৯৬৩ Time View