ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান। ভোলার দৌলতখানে জামাতের হামলা- শিশু সহ আহত ৬ জন তিতাসে জামায়াতের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

ঠাকুরগাঁওয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকাসক্ত ছেলের হাতে নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার মা। বুধবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে হরিপুর  উপজেলার দেহট্ট গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের হাতে আটক মাদকাসক্ত আনোয়ার হোসেন (৩০) দেহট্র গ্রামের তসলেম উদ্দিনের ছেলে। মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকসেবনরত অবস্থায় পুলিশ আনোয়ারকে আটক করে।পরে  ভ্রাম্যমাণ আদালত তাকে অর্থদন্ডসহ ৬ মাসের কারাদণ্ড দেন। হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, হরিপুর উপজেলার দেহট্ট গ্রামের আনোয়ার হোসেন একজন মাদকাসক্ত। তিনি নিয়মিত মাদকসেবন করেন এবং তার মা ও স্ত্রীর উপর প্রায়ই শারীরিক-মানসিক নির্যাতন করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার (১২ আগস্ট) রাতেও তিনি মাদকসেবন করে বাসায় ফিরে আনোয়ার তার মা ও স্ত্রীর  উপর শারীরিক নির্যাতন চালান এবং টাকা না দেওয়ায় ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন।

এ অবস্থায় অত্যাচার সহ্য করতে না পেরে তার মা আনোয়ারা বেগম বাদি হয়ে হরিপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে। পরে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত আনোয়ার হোসেনকে অর্থদন্ডসহ ৬ মাসের কারাদণ্ড দেন।

এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ বলেন, অভিযুক্ত আনোয়ার হোসেনের মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে অর্থদন্ডসহ ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  হরিপুর থানার ওসি আরো বলেন, আসামি আনোয়ার হোসেনকে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৪১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
৮৫৯ Time View