ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

সাংবাদিক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (৮ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে টিএসসিতে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ক্যাম্পাস এখন নিরাপত্তার চাদরে ঢাকা, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে, নিরাপত্তার মধ্যে থেকেই নির্বাচন হবে, কোনো ধরনের ঝামেলার আশঙ্কা নেই।

তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ২ হাজার ৯৬ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

মো. সাজ্জাত আলী বলেন, কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। অবাঞ্ছিত কোনো ব্যক্তিকে ক্যাম্পাসে দেখা গেলে পুলিশে সোপর্দ করতে হবে। ভুয়া আইডি কার্ড যাতে তৈরি না হয় সে ব্যাপারে পুলিশ কঠোর তৎপর রয়েছে। সাইবার বুলিং বন্ধেও কার্যক্রম চালানো হচ্ছে।
ডিএমপি কমিশনার আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে গত এক মাস ধরে সমন্বয় করে এ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রদত্ত ক্ষমতাবলে আমি আজ রাত ৮টা থেকে আগামী ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাস এলাকায় লাইসেন্সধারী অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
৭০০ Time View