ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বকাপ জিতে গেল ভারত! ১২ তারিখেই নির্বাচন হবে: ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করে শাহবাগে পুলিশের অবস্থান রাণীশংকৈলে সাড়ম্বরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান।

তিতাসে ওসমান মেম্বারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

সাংবাদিক

কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ওসমান খানের নামে অসত্য ভিত্তিহীন তথ্য দিয়ে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

আজ রবিবার (২৪ আগষ্ট) উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ওসমান খানের পক্ষে নয়াকান্দি বাজার এলাকায় এ প্রতিবাদ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, নয়াকান্দি বাজারের সভাপতি মো. মনিরুজ্জামান, নারান্দিয়া ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মঙ্গল সরকার, নারান্দিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি দুলাল প্রধান, রুস্তম আলী, সদস্য জুয়েল মিয়া, নয়াকান্দি বাজার কমিটির সদস্য তাজির ইসলাম, মোসা: তাজমহন প্রমুখ।
১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এবং সচেতন নাগরিকবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে বলেন, একজন জনপ্রতিনিধিকে সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে অপ-প্রচারে লিপ্ত হয়েছে। এতে জনগণ চরমভাবে ক্ষুব্ধ ও মর্মাহত।

এবিষয়ে ইউপি মেম্বার ওসমান খান বলেন, আমি প্রবাসে থাকাকালীন সময়ে অনেক ছবি ফেইসবুকে পোস্ট করেছিলাম, সেই ছবিগুলো কালেক্ট করে নিউজে ব্যবহার করা হয়েছে। ছবির রাজনীতি আমি করি না।

যদি আমি তিতাসের ত্রাসই হতাম তাহলে এই সময়ে আমি মুক্ত থাকতে পারতাম না। আমার কারণে যারা বিচার বাণিজ্য করতে পারে না, মাদক ব্যবসা করতে পারে না, জুয়ার বোর্ড বসাতে পারে না, তারাই আমাকে এলাকার ত্রাস মনে করে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
৬৪১ Time View