ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান। ভোলার দৌলতখানে জামাতের হামলা- শিশু সহ আহত ৬ জন তিতাসে জামায়াতের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

দেবিদ্বারে মাদক সেবনের দায়ে দীপংকরের কারাদণ্ড

শাহ্ আল-আমিন আমানত , সিনিয়র রিপোর্টার

কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনের দায়ে দীপংকর চন্দ্র শীল (৩০) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, দীপংকর চন্দ্র শীল দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। মাদকাসক্ত অবস্থায় তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতেন এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেন। সম্প্রতি তার এই আচরণে বিরক্ত হয়ে নিজ পরিবারই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে দেবিদ্বার উপজেলা প্রশাসন বৃহস্পতিবার বিকেলে বিষ্ণুপুর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় দীপংকরকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া গেলে তাকে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন। এ সময় ইউএনও রাকিবুল ইসলাম বলেন, “মাদক শুধু একজন মানুষকেই নয়, পুরো পরিবার ও সমাজকেও ধ্বংস করে। আমরা চাই, জনগণ সচেতন হোক এবং মাদক সংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসনকে জানাক। সমাজ থেকে মাদক নির্মূলে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয় এবং মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং অনেকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:৫১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
৬৭১ Time View