ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন

দেশের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : এম এ মালিক

সাংবাদিক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেছেন, আমাদের নেত্রী অসুস্থ আছেন, তার জন্য দোয়া করুন। তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, তার জন্যও দোয়া করুন। দেশে একটি সত্যিকারের নির্বাচন দরকার, আর সে লক্ষ্যে আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি।

শনিবার (৪ অক্টোবর) সিলেটের জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ  সময় প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ও মুহতামিম শায়খ মুহিউল ইসলাম বুরহানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই

এম এ মালেক বলেন, ‘এই মাদরাসা সিলেটের গর্বের প্রতিষ্ঠান। নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন মানুষের সেবা করতে, আমি সেই কাজে নিজেকে নিবেদন করব। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, তাতে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।

পার্শ্ববর্তী দেশের হস্তক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, ‘ভারতের কারণে আমরা বারবার ব্যাহত হয়েছি। তাই দেশের মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই।’তিনি আরো বলেন, ‘‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস’ যুক্ত করেছিলেন। আমরা সেই আদর্শে বিশ্বাস করি।

দেশের কল্যাণে, মানুষের সেবায়, আল্লাহর ওপর ভরসা রেখেই এগিয়ে যেতে হবে।’’এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে এম এ মালেক বলেন, ‘আমি আপনাদের যেকোনো সমস্যায় পাশে থাকতে চাই। আমাদের চেয়ারম্যান তারেক রহমান আপনাদের প্রতি শুভেচ্ছা ও সালাম জানিয়েছেন।’

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
৭৪০ Time View