ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাইখালী ইউনিয়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই প্রতিনিধি (রাঙামাটি):

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) আয়োজিত এ সভায় হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি, সামাজিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, পাহাড়ি ও বাঙালি সব জনগোষ্ঠীর নারীর নিরাপত্তা নিশ্চিত করা সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। পারিবারিক সচেতনতা, সামাজিক নেতৃত্বের উদ্যোগ এবং প্রশাসনিক সহযোগিতা—এই তিনটি ক্ষেত্র সমন্বিতভাবে কাজ করলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সহজ হবে। তারা আরও বলেন, নিয়মিত এ ধরনের সমন্বয় সভা আয়োজনের মাধ্যমে নারীর অধিকার সুরক্ষা আরও জোরদার হবে।

অনুষ্ঠানটি আয়োজন করে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম, চন্দ্রঘোনা (খ্রীষ্টিয়ান হাসপাতাল)।
সভায় প্রধান অতিথি ছিলেন খ্রীষ্টিয়ান হাসপাতাল, চন্দ্রঘোনার পরিচালক ডাঃ প্রবীর খেয়াং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা থানা ইনচার্জের প্রতিনিধি মোজাম্মেল হোসেন এবং রাইখালী মৌজার হেডম্যান উসইসই চৌধুরী।

বক্তব্য রাখেন কার্বারী উবাচিং মারমা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম–এর ম্যানেজার বিজয় মারমা। সভার সভাপতিত্ব করেন ২নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা।

সভায় অংশগ্রহণকারীরা বলেন, স্থানীয় উদ্যোগ, সমন্বিত প্রচেষ্টা এবং সচেতনতাই নারীর প্রতি সহিংসতা কমানোর সবচেয়ে কার্যকর উপায়। তারা নারীর অধিকার রক্ষা ও সহিংসতা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
৬৬৫ Time View