ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান। ভোলার দৌলতখানে জামাতের হামলা- শিশু সহ আহত ৬ জন তিতাসে জামায়াতের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

নেত্রকোনায় প্রাইভেট পড়তে বেরিয়ে স্কুলছাত্র নিখোঁজ

সাংবাদিক

নেত্রকোনার মোহনগঞ্জে সৈয়দ মশিউর রহমান ওরফে তাজিম নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এই শিক্ষার্থী নিখোঁজ আছে

নেত্রকোনার মোহনগঞ্জে সৈয়দ মশিউর রহমান ওরফে তাজিম নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এই শিক্ষার্থী ছবি
নেত্রকোনার মোহনগঞ্জে সৈয়দ মশিউর রহমান ওরফে তাজিম (১৩) নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকায় বাসা থেকে প্রাইভেট পড়ার জন্য বেরিয়ে সে নিখোঁজ হয়। এ ঘটনায় মোহনগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ সৈয়দ মশিউর রহমান ওই এলাকার সৈয়দ সোলায়মান কবীর খোকন ও তানিয়া কবীর দম্পতির ছেলে। সে মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

মশিউর রহমানের পরিবার জানায়, গতকাল রাত সাড়ে সাতটার দিকে মশিউর রহমান একই এলাকায় সুফিয়া সুলতান মহিলা মাদ্রাসার কাছে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ। ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মশিউর রাতে প্রাইভেট পড়তে আসেনি।

মশিউর রহমানের বাবা দন্তচিকিৎসক সৈয়দ সোলায়মান কবীর বলেন, ‘শুক্রবার রাত নয়টা পর্যন্ত বাসায় না আসায় শিক্ষকের কাছে ফোন করে জানতে পারি, সেখানেও সে যায়নি। আত্মীয়স্বজনের বাসাবাড়িসহ বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার সময় তার শরীরে খয়েরি রঙের গেঞ্জি, প্যান্ট ও স্যান্ডেল ছিল।’

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে জানিয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে পুলিশ কাজ করছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
৭৮০ Time View