ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান। ভোলার দৌলতখানে জামাতের হামলা- শিশু সহ আহত ৬ জন তিতাসে জামায়াতের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

পদ্মায় জেলের জালে ২১ কেজির কাতল

সাংবাদিক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ। মাছটি পাইকারি দরে ৩৮ হাজার ৮৮০ টাকায় কিনে ৩৯ হাজার ৯৬০ টাকায় বিক্রি করেছেন স্থানীয় এক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোর রাতে পদ্মা  নদীর দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে জাল ফেলে মাছটি শিকার করেন জেলে রবিন হালদার।

সকালে মাছটি তিনি বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসেন। সেখানে রওশন মোল্লার আড়তে মাছটি উন্মুক্ত নিলামে তোলা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৮শ টাকা কেজি দরে ৩৮ হাজার ৮৮০ টাকায় মাছটি কিনে নেন ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

সে সময় বিশাল আকৃতির কাতল মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।

এ ব্যাপারে মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, অনলাইনে যোগাযোগ করে মাছটি তিনি কেজি প্রতি ৫০ টাকা লাভে ৩৯ হাজার ৯৬০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন।

তিনি আরও বলেন,  নদীতে এখন জোয়ার থাকায় মাঝে মধ্যেই বিভিন্ন প্রকারের বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্ম নদীর বড় বড় কাতল, রুই, ইলিশ, পাঙ্গাশ, বাঘাইর মাছের চাহিদা অনেক বেশি। এ ধরনের বড় মাছ পেলে বিক্রি করতে তাদের তেমন কোনো বেগ পেতে হয় না। এ ক্ষেত্রে দাম কোনো ব্যাপার না। পছন্দ হলেই সৌখিন ক্রেতারা তা কিনে নেন। তবে অধিকাংশ ক্রেতাই বাইরের। বিশেষ ব্যবস্থায় তাদের কাছে আমরা নিয়মিত মাছ পাঠিয়ে থাকি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৩২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
৬৬৯ Time View