ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু

পুরান ঢাকায় ভয়াবহ আগুন

সাংবাদিক
রাজধানীর লালবাগ থানাধীন ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক ও পলিথিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে চেয়ারম্যান বাড়ি ঘাট সংলগ্ন ওই কারখানায় আগুন লাগে।

আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পরবর্তীতে আরও তিনটি ইউনিট পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে তারা আগুন লাগার সংবাদ পান। প্রাথমিকভাবে জানা গেছে, লালবাগের চেয়ারম্যান ঘাটের কাছে ইসলামবাগ এলাকায় অবস্থিত কারখানাটি একটি প্লাস্টিক কারখানা।

তিনি আরও বলেন, দুপুর ২টা ২০ মিনিটের দিকে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর জন্য পাঠানো হয়েছে। তবে এলাকায় তীব্র যানজট থাকায় ইউনিটগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:৩২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
৭৬৪ Time View