ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানে গ্রাউস ও ওয়ার্ড ভিশন কর্তৃক দরিদ্র পরিবারের উন্নয়নে বিকাশ এর মাধ্যমে অর্থ বিতরণ অনুষ্ঠানে সদর ইউএনও আড়াইহাজারে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিকালে বসছে সংসদ অধিবেশন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ দূতের বৈঠক, রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা

সাংবাদিক
মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টার টম অ্যান্ড্রুস গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক এজেন্ডায় সামনে আনার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যান্ড্রুস জানিয়েছেন, আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গাদের নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন আয়োজনের সফল উদ্যোগের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি।

অ্যান্ড্রুস বলেন, ‘রোহিঙ্গাদের আতিথ্য প্রদান ও সহায়তা করার জন্য বিশ্ব বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ এবং এই সংকটের একটি স্থায়ী সমাধানের আশা বাঁচিয়ে রাখার জন্য আপনার প্রতিও আমরা কৃতজ্ঞ।’

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, জাতিসংঘের এই সম্মেলন দীর্ঘস্থায়ী এই সংকটের সমাধানে একটি নির্দিষ্ট পথনির্দেশ দেবে। তিনি আরও জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা হ্রাস পাওয়ায় তাঁদের স্বাস্থ্য ও শিক্ষা সহ অত্যাবশ্যকীয় পরিষেবা প্রদানের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি অ্যান্ড্রুসের কাছে পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ করেন।

অ্যান্ড্রুস রোহিঙ্গা সংকট সমাধানে বিভিন্ন অংশীজনের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততার প্রশংসা করেন। তবে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি মানবিক চ্যানেল প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ মহাসচিবের উদ্যোগের ব্যর্থতায় হতাশা প্রকাশ করেন। এই ধাক্কা সত্ত্বেও, অ্যান্ড্রুস আশাবাদী যে সংশ্লিষ্ট পক্ষগুলোর ধারাবাহিক প্রচেষ্টায় একটি দ্রুত ও টেকসই সমাধান খুঁজে পাওয়া যাবে। তিনি এই লক্ষ্যে বাংলাদেশের নেতৃত্ব অব্যাহত রাখার আহ্বান জানান।

অ্যান্ড্রুস আগামী ২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যু নিয়ে একটি অংশীজন সংলাপে যোগ দিতে বর্তমানে বাংলাদেশ সফর করছেন। প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৫২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
৯৮২ Time View