ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে উপজেলা ও পৌর মহিলাদলের ‎৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যর্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিক

‎‎মোঃ জাকির হোসেন ফরিদগঞ্জ ‎‎:-বর্ণাঢ্য আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিন ও রাজস্ব বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি  লায়ন মোঃ হারুনুর রশিদ এর পক্ষ হইতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  ‎বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা ও পৌর মহিলা দলের অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‎বিকেলে ফরিদগঞ্জ  উপজেলা  বিআরডির মাঠ থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা, দলীয় প্রতীক এবং বাদ্যযন্ত্রসহ উৎসবমুখর পরিবেশে অংশ নেন।

দীর্ঘদিন পর উপজেলা বিএনপির অধিকাংশ  নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। ‎র‌্যালি শেষে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের বিআরডির মাঠে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদগঞ্জ উপজেলা যুবদলের  সাবেক সদস্য সচিব মাহফুজুর রহমান টিপুর সভাপতিত্বে এবং সাবেক পৌর বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক এ,এম টুটুল পাটোয়ারীর সঞ্চালনায়, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক  আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

‎এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,মহসিন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান, পৌর  মহিলা দলের নেত্রী আলেয়া বেগম,মাহমুদা আক্তার পারুল,উপজেলা মহিলা দলের নেত্রীশারমিন আক্তারসহ মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ। ‎উল্লেখ্য, ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এর যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর চার দশকের বেশি সময় ধরে নানান রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে সকল অঙ্গ সংগঠনটি  দলটি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
৫০৬ Time View