ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ, আটক ১০ নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৮ ছাত্র বড় ছেলেকে কবর দিয়ে ফিরতেই ছোট ছেলের মৃত্যু, শোকে পাথর বাবা-মা ‘স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে চলন্ত বাসে আগুন দিতে পারত না সন্ত্রাসী লীগ’: সাদিক কায়েম বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, কিশোর গ্রেফতার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭ ‘বাংলাদেশ বিজনেস অ্যানালাইসিস সামিট ২০২৬’: ব্যবসায়ী ও প্রযুক্তিবিদদের ভার্চুয়াল ও সরাসরি মিলনমেলা

বড় ছেলেকে কবর দিয়ে ফিরতেই ছোট ছেলের মৃত্যু, শোকে পাথর বাবা-মা

সাংবাদিক

বড় ছেলে মোহাম্মদ নূর মোহাম্মদ আরাফাতের বয়স মাত্র ৯ বছর। ছোট ছেলে মোহাম্মদ আবু বক্করের বয়স ১০ মাস। দুই সন্তানকে ঘিরেই ছিল বাবা-মায়ের স্বপ্ন, সাজানো সংসার। কিন্তু অসুস্থতা কেড়ে নিয়েছে দুই শিশুর প্রাণ। এক ছেলেকে দাফন করে ফেরার দুই দিনের মাথায় আরেক ছেলেকেও হারিয়েছেন বাবা-মা। এখন পাশাপাশি কবরে চিরনিদ্রায় শুয়ে আছে দুই ভাই। সন্তানদের শেষ বিদায় জানিয়ে শূন্য ঘরে ফিরতে হয়েছে তাদের।

শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বড় ছেলে আরাফাত। পরে নগরের মোমেনবাগ কবরস্থানে তাকে দাফন করা হয়। দুই দিনের ব্যবধানে রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে মারা যায় ছোট ছেলে আবু বক্কর। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় বড় ভাইয়ের কবরের পাশেই তাকে দাফন করা হয়। এভাবেই পাশাপাশি কবরে ঠাঁই হয় দুই ভাইয়ের।

চট্টগ্রাম নগরের হিলভিউ এলাকার ১ নম্বর সড়কের একটি ভাড়া বাসায় স্ত্রী আমেনা বেগম ও দুই সন্তানকে নিয়ে থাকতেন মোহাম্মদ কবীর। একটি বেসরকারি প্রতিষ্ঠানে পণ্য ওঠানামার কাজ করেন তিনি। বড় ছেলে আরাফাত ছিল হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। দুই সন্তানকে ঘিরেই ছিল তাদের ছোট সংসারের সব স্বপ্ন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে জ্বর, বমি ও কাশিতে আক্রান্ত হয় আরাফাত। প্রথমে তাকে সাউদার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে নেওয়া হয় মেরিন সিটি হাসপাতালে। সেখানে দুই দিন নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলে তার। পরে ইম্পেরিয়াল হাসপাতালে আরও চার দিন আইসিইউতে রাখা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় গত সোমবার চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যায় আরাফাত।

অন্যদিকে ছোট ছেলে আবু বক্করের শরীরেও ডেঙ্গু শনাক্ত হয়েছিল। চৌধুরী হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরে সে। কিন্তু পরে আবার জ্বর শুরু হয়। এর মধ্যে বড় ছেলে আরাফাতও জ্বর, বমি ও কাশিতে আক্রান্ত হয়। প্রথমবার পরীক্ষায় তার ডেঙ্গু নেগেটিভ এলেও পরবর্তী পরীক্ষায় পজিটিভ আসে।

দুই শিশুর অবস্থার অবনতি হলে তাদের সাজন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা হামের উপসর্গের কথা জানান। তবে শয্যা খালি না থাকায় অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে দুই ভাইকে এমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাশাপাশি শয্যায় তাদের চিকিৎসা চলছিল।

বাবা মোহাম্মদ কবীর গণমাধ্যমকে বলেন, ‘প্রথমে আমার ছোট ছেলের ডেঙ্গু ধরা পড়ে। চৌধুরী হাসপাতালে পাঁচ দিন ভর্তি থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাসায় আসে। এরপর আবার জ্বর আসে। নাপা সিরাপ খাওয়ালেও জ্বর কমছিল না। এর মধ্যে বড় ছেলেরও জ্বর, বমি ও কাশি শুরু হয়। প্রথমে ডেঙ্গু পরীক্ষা করালে নেগেটিভ আসে। পরে আবার পরীক্ষা করালে পজিটিভ ধরা পড়ে।’

এমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বড় ছেলে আরাফাতের শ্বাসকষ্ট শুরু হয়। চিকিৎসকেরা তাকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু শয্যা না পেয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করতে হয় কবীরকে। পরে এমএইচ হাসপাতালে চার দিন চিকিৎসা চলে। তবে চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ায় আরাফাতকে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

কবীর বলেন, ‘আইসিইউর জন্য পুরো চট্টগ্রাম ঘুরেছি, কোথাও সিট পাইনি। এমএইচ হাসপাতালে চার দিন ছিল। কিন্তু খরচের সঙ্গে মিলছিল না। পরে মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন, ওকে বাঁচানো সম্ভব হবে না। ডেঙ্গু, হাম ও নিউমোনিয়া—তিনটি একসঙ্গে শরীরে আক্রমণ করেছিল। ফুসফুস ও লিভার আক্রান্ত হয়ে গিয়েছিল।’

বড় ছেলের মৃত্যুর পরও ছোট সন্তানকে বাঁচানোর আশা ছাড়েননি কবীর। গত শনিবার সকালে আবু বক্করের অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রোববার দিবাগত রাতে মারা যায় শিশুটি। এর আগে ছোট ছেলের সংকটাপন্ন অবস্থার কথা জানিয়ে কবীর বলেছিলেন, ‘এক ছেলেকে দাফন করে ফিরেছি। অন্যজনকে হারানোর চিন্তা আমি সহ্য করতে পারছি না।’

দুই সন্তানের চিকিৎসায় প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে বলে জানান কবীর। এই ব্যয় মেটাতে তার প্রতিষ্ঠানের সহকর্মী, আশপাশের মানুষ ও বড় ভাই আর্থিক সহযোগিতা করেছেন। তিনি বলেন, ‘আমার হিসাবে প্রায় চার লাখ টাকার কাছাকাছি খরচ হয়েছে। অফিস থেকে সহযোগিতা করেছে, আশপাশের মানুষও সাহায্য করেছেন। আমার একজন বড় ভাই আছেন, তিনিও সহযোগিতা করেছেন।’

দুই সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন কবীরের স্ত্রী আমেনা বেগমও। বড় ছেলের মৃত্যুর পর থেকেই বারবার সন্তানদের খুঁজছেন তিনি। কখনো সংজ্ঞা হারাচ্ছেন, পানি ছাড়া মুখে কিছুই তুলছেন না। অন্যদিকে দুই সন্তানকে হারিয়ে দিশাহারা কবীরের কণ্ঠেও এখন শুধুই শূন্যতার হাহাকার।

কবীর বলেন, ‘আমার স্ত্রীর অবস্থা ভালো না। দুইটা ছেলে একসঙ্গে চলে গেল। একজন শুক্রবারে গেল, আরেকজন রোববার রাতে। আমার ঘরটা একেবারে খালি হয়ে গেল। বংশের হাল ধরার কথা ছিল দুই ছেলের। দুজনকেই হারালাম। ডেঙ্গু আমার পুরো পরিবার ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তায়ালা নিয়ে গেছেন, আর বলার কিছু নেই।’

নিজের দুই সন্তানকে হারানোর পর অন্য শিশুদের এমন পরিণতি থেকে বাঁচাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কবীর। তার ভাষায়, ‘আমার দুইটা ছেলে চলে গেছে, আর কারও সন্তান যেন এভাবে না যায়। মানুষ সতর্ক থাকুক, এটাই আমার চাওয়া। ডেঙ্গু হলে অবহেলা করবেন না। সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাবেন। সবাই সতর্ক থাকুন।’

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৩৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
৫০১ Time View