ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন

বনপাড়ায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য অধ্যাপক এম. লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামান মাসুদ লিটু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ড বিএনপি ও ৫ নম্বর মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, পৌর ছাত্রদল নেতা রাকিব সরদারসহ পৌর বিএনপি, যুবদল, কৃষকদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ।” তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,
“গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার জুলুম-নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা অবিচল থেকে সংগ্রাম করে আসছে। ৫ আগস্টের ছাত্র বিপ্লবের মাধ্যমে দেশে স্বৈরাচারের পতনের সূচনা হয়েছে। এখন সময় এসেছে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে সত্যিকারের গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনার।”

তিনি আরও বলেন,
“ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার মধ্য দিয়েই স্বৈরাচারকে চিরতরে উৎখাত করা সম্ভব। তাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
৭০৩ Time View