ঢাকা , সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা

ভুয়া সমম্বয়ক দেশে আরেকটি নতুন সংকট: দুদক চেয়ারম্যান

সাংবাদিক

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলে ১৬ ডিসেম্বরের পর হঠাৎ করে একটা বাহিনীর আবির্ভাব হয়। আমরা সেটাকে বলতাম সিক্সটিন ডিভিশন। এবার আরেকটি সংকট সামাল দিতে হচ্ছে। সর্বত্র এখন ভুয়া সমন্বয়ক। আমার অফিসেও ভুয়া সমন্বয়ক পেয়েছি। সমন্বয়ক ভুয়া হন, আর প্রকৃত সমন্বয়ক হন– কাউকে অবৈধ সুযোগ দেওয়ার কারণ নেই।

বৃহস্পতিবার বরিশাল সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ে সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিক সেবা এবং সেবার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, এখনই প্রতিরোধ করা শুরু করেন। তাহলে আগামী দিনের অনেক সংকট থেকে আপনারা মুক্ত থাকবেন। এখন আমাদের জন্য একটি বড় সুযোগ হচ্ছে– একটি অন্তর্বর্তী সরকার আছে। এর কোনো রাজনৈতিক পক্ষপাত নেই। রাজনৈতিক পক্ষপাত যদি না থাকে, আমাদের কাজের পরিবেশটা অনেক ভালো হয়।

আবদুল মোমেন বলেন, আমাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ আছে নির্বাচনের। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কথা দিয়েছেন, জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে চান। তিনি নিজে রিটার্নিং অফিসার হবেন না, আবার মাঠে নেমে তদারকিও করবেন না। এ কাজগুলো আমাদের সবার করতে হবে। কাজেই আমাদের একটু সক্রিয় হতে হবে।

তিনি বলেন, আগের দুর্নীতি নিয়ে একটু কম সময় নেওয়া উচিত। দুর্ভাগ্যবশত আগে কি দুর্নীতি হয়েছে, সেটা নিয়ে আমরা শতভাগ সময় প্রায় কাটিয়ে দিই। আমাদেরও চিন্তাভাবনায় একটি বড় ধরনের ভুল আছে। এ ভুল থেকে আমাদেরও বেরিয়ে আসতে হবে। ‎এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এ সভায় বিভাগের মাঠ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। এর আগে চেয়ারম্যান বরিশালে দুর্নীতি দমন কমিশনের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
৬৮৮ Time View