ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২২ নভেম্বর পর্যন্ত

সাংবাদিক

অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমার সময় আরও ছয় দিন বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো সুদ ও জরিমানা ছাড়াই অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।

সোমবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এনবিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার  ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভারে অতিরিক্ত চাপ তৈরি হয়। এতে অনলাইনে রিটার্ন জমার কার্যক্রম বিঘ্নিত হয়। ফলে নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে সমস্যায় পড়েন করদাতারা।

এ পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে অক্টোবর কর মেয়াদের ভ্যাট রিটার্ন জমার সময়সীমা ২২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো সুদ বা জরিমানা দিতে হবে না।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪(২) ধারায় এনবিআরকে দেওয়া ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৫৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
৫০৪ Time View