ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কোচিং বাণিজ্যে জিম্মি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী, ক্লাসে উপস্থিতিতে ধস অবৈধ অটোরিকশা-সিএনজি চলাচল রোধে সাভার হাইওয়ে পুলিশের সচেতনতা কার্যক্রম জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে থানায় মামলা দেবিদ্বার উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী ৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান বার কাউন্সিলের নির্বাচন স্থগিত কুমিল্লার দেবিদ্বারে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার পিস আতশবাজি জব্দ

মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন মো জাহিদুল ইসলাম

সাংবাদিক

দ্য ডেইলি সানের সাংবাদিক মো জাহিদুল ইসলাম সাংবাদিকতায় অবদানস্বরূপ মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন। মাদার তেরেসার ১১৫তম জন্মদিন উপলক্ষে ‘বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি ২৬ আগস্ট রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আলোচনা ও ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড-এর আয়োজন করে।

এ সময় মো জাহিদুল ইসলাম এর হাতে পুরস্কার তুলে দেন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ (জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত) ও সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।
পুরস্কার সম্পর্কে জাহিদুল ইসলাম বলেন, “আমাকে সম্মানিত করার জন্য আমি সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির প্রতি কৃতজ্ঞ। এই স্বীকৃতি কেবল আমার জন্য একটি পুরস্কার নয় – এটি একটি অনুপ্রেরণা। আমার কাজের স্বীকৃতিস্বরূপ আমাকে যে পুরস্কার দেওয়া হয়েছে, তা আমাকে আমার কাজের প্রতি আরও কর্তব্যপরায়ণ হতে উৎসাহিত করবে। আমি এই পুরস্কার পেয়ে খুবই খুশি এবং সম্মানিত বোধ করছি। ”
যশোরে জন্মগ্রহণ করা জাহিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে বাংলা পত্রিকা দৈনিক সমাচারের মাধ্যমে ২০১০ সালে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে কাজ করেন ইংরেজি দৈনিক বাংলাদেশ টুডেতে ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে। জাহিদুল বর্তমানে দেশের প্রধান ইংরেজি দৈনিকগুলোর মধ্যে অন্যতম দ্য ডেইলি সানে সিনিয়র সহ-সম্পাদক হিসেবে কর্মরত।
সাংবাদিকতায় অবদানস্বরূপ মো জাহিদুল ইসলাম আরও যে সকল অ্যাওয়ার্ড পেয়েছেন তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ-ভারত-সিঙ্গাপুর ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র পুরস্কার আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র পুরস্কার-২০২৩, শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪, বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড এবং এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড ২০২৫।
মো জাহিদুল ইসলাম বর্তমানে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশ-বিসিআরএ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ‍‍`বৃহত্তর যশোর সাংবাদিক ফোরাম, ঢাকা‍‍`র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:১৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
৮২৬ Time View