ঢাকা , সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারের সময় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের কারণে ভোটারদের উপস্থিতি নিয়ে শংঙ্কা সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা কুষ্টিয়ায় মামলা চলমান থাকতে সাংবাদিক পরিবারের উপর বর্বর হামলার অভিযোগ

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ!

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার(৫নভেম্বর)কৃষকদের মাঝে বিনামূল্যে গম-সরিষাবীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে এদিন সকাল ১১ টায় কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার খাজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম। তিনি তার বক্তব্যে কৃষকদের মাঝে এ সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। আরো বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজান আলী, গণঅধিকার পরিষদ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ, এনসিপি নেতা শাহাজান আলী প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, কৃষক-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে সরকারের এ কৃষি বান্ধব কর্মসুচীর প্রশংসা করেন। ইউএনও তার বক্তব্যে সরকারের এ বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেন। এইসাথে তিনি এ বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করে অধিক ফসল উৎপাদনের জন্য কৃষকদের প্রতি আহবান জানিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। কৃষি অফিসারের তথ্য মতে, এ কর্মসূচির আওতায় উপজেলায় মোট ১১ হাজার ১৫০ জন কৃষক-কৃষাণীকে এ প্রণোদনা সহায়তা দেওয়া হবে।

উপস্থিত  কৃষক-কৃষাণীদের প্রত্যেককে ২০ কেজি করে গম বীজ, ২০ কেজি সার ও ১ কেজি করে সরিষা বীজ দেওয়া হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
৭৩৬ Time View