ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রীয় নথি ঝুঁকিতে, বহিরাগত দিয়ে চলছে ভূমি অফিসের কার্যক্রম শাস্তি পেলেন সেই ভূমি অফিসের ৩ কর্মকর্তা ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, এবার ঈদের ছুটি ৭ দিন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

রাষ্ট্রীয় নথি ঝুঁকিতে, বহিরাগত দিয়ে চলছে ভূমি অফিসের কার্যক্রম

সাংবাদিক

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়ন ভূমি অফিসে গুরুতর অনিয়ম ও দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা ও অফিস পরিচালনা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সরেজমিনে বড়টিয়া ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, অফিসের দায়িত্বপ্রাপ্ত ভূমি উপ-সহকারী কর্মকর্তা খোরশেদ আলম অফিসে উপস্থিত নেই। একই সময়ে অফিস সহায়ক সাইদুল ইসলাম ছুটিতে থাকায় অফিসে কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি।
তবে আশ্চর্যের বিষয় হলো, সরকারি কর্মকর্তা না থাকা সত্ত্বেও একজন বহিরাগত ব্যক্তিকে দিয়ে অফিসের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। ওই ব্যক্তি সাধারণ মানুষের কাগজপত্র দেখাসহ বিভিন্ন কাজকর্ম পরিচালনা করছিলেন।
সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র যেখানে নির্দিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের তত্ত্বাবধানে সংরক্ষণ ও পরিচালনার কথা, সেখানে বহিরাগত ব্যক্তির মাধ্যমে অফিসের কার্যক্রম পরিচালিত হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছে, এতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়ে যাওয়া, জালিয়াতি বা অপব্যবহারের ঝুঁকি তৈরি হতে পারে।
এ বিষয়ে ভূমি উপ-সহকারী কর্মকর্তা খোরশেদ আলমের কাছে জানতে চাইলে তিনি অফিসে অনুপস্থিত থাকার কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেননি। পাশাপাশি বহিরাগত ব্যক্তিকে দিয়ে অফিস পরিচালনার বিষয়েও তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।
স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, সরকারি অফিসে এমন অনিয়ম চলতে থাকলে সাধারণ মানুষ সঠিক সেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় নথির নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৫১০ Time View