ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু

লাইসেন্স ছাড়া সিটিতে চলতে পারবে না ব্যাটারিচালিত রিকশা- অধ্যাদেশ জারি

সাংবাদিক
সিটি কর্পোরেশন এলাকায় চলাচলে ব্যাটারিচালিত অটো রিক্সাকে লাইসেন্স নিতে হবে। কর্পোরেশন নির্ধারিত এলাকার বাইরে এসব চলাচল করতে পারবে না। আইন ভাঙ্গলে এসব যানবাহন শাস্তির আওতায় আসবে।

এমন বিধান করে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) অধ্যাদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন গত বৃহস্পতিবার এ অধ্যাদেশ জারি করেন।

আইনের সংজ্ঞায় সংশোধন এনে শ্লথগতির সাধারণ যানবাহন যুক্ত করা হয়েছে। এতে বলা হয়ছে, শ্লথগতির সাধারণ যানবাহন বলতে সড়ক, নগর বা করপোরেশনের নির্ধারিত এলাকায় জনসাধারণের চলাচলের ব্যবহৃত মানবচালিত, পশুচালিত বা প্যাডেলচালিত নিম্নগতির যানবাহন অথবা তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা(ই-রিক্স)।

আইনের একটি তফসিলে সংশোধনী এনে বলা হয়েছে- কোন ব্যক্তি সিটি কর্পোরেশনের লাইসেন্স এবং নিবন্ধন ব্যতীত নগরীতে মোটরযান বা মোটরগাড়ী ছাড়া অন্যকোন শ্লথগতির সাধারণ যানবাহন রাখতে, ভাড়া দিতে বা চালাতে পারবে না।

তফসিলে আরো একটি সংশোধনী এনে লাইসেন্স এবং নিবন্ধন ছাড়া ই-রিক্সা চালানোর অনুমোদিত গতিসীমার অতিরিক্ত গতিতে চালানো, অতিরিক্ত যাত্রী বহনম অননুমোদিত ব্যাটারি ব্যবহার, মোটর বা কাঠামো পরিবর্তন, নিষিদ্ধ এলাকায় চলাচল, যাত্রী ব্যতীত মালামাল পরিবহণ, সিগন্যাল অমান্য বা দূর্ঘটনার পর পালিয়ে যাওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

সিটি কর্পোরেশন মনে করলে নির্ধারিত স্থানে ই-রিক্সায় ব্যবহৃত ব্যাটারি চার্জকরণ, ব্যাটারিবিনষ্টকরণ বা পুনর্ব্যবহারযোগ্যকরণ এবং চলাচল সীমিতকরণ ও বাস চলাচলের রুটে ই-রিক্স নিষিদ্ধ করতে পারবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫১:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
৮৮৮ Time View