ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাস্তি পেলেন সেই ভূমি অফিসের ৩ কর্মকর্তা ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, এবার ঈদের ছুটি ৭ দিন সচিবের অনুপস্থিতিতে অচল ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বিজয়ী

শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা

শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১ লাখ ৬ হাজার ৩৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আজহারুল ইসলাম পেয়েছেন ৬৭ হাজার ৭৮৫ ভোট। অন্য দুই প্রার্থী তুলনামূলক কম ভোট পেয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৯৯ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ১১৭টি কেন্দ্রে। চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এ আসনে। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হানিফ মিয়া এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হান্নান।
বিজয়োত্তর প্রতিক্রিয়ায় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, এ বিজয় শুধু আমার একার নয়, শরীয়তপুর-৩ আসনের সর্বস্তরের মানুষের বিজয়। জনগণ তাদের ভোটের মাধ্যমে যে আস্থা রেখেছেন, আমি তার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। এই ফলাফল প্রমাণ করে দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:২০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
৫৬৩ Time View