ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

সাংবাদিক

রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পুরোনো বাণিজ্য মেলার মাঠে আধুনিক সচিবালয় কমপ্লেক্স নির্মাণ করে সেখানে সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলো স্থানান্তর করা হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সাল থেকে নতুন স্থানে সচিবালয়ের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

বর্তমানে রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত বাংলাদেশ সচিবালয়। দীর্ঘদিনের এ প্রশাসনিক কেন্দ্রটি শেরেবাংলা নগরে সরিয়ে নিতে নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে সচিবালয় স্থানান্তরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ওই বৈঠকে গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওই সিদ্ধান্তের পরদিনই প্রস্তাবিত সচিবালয় স্থানান্তর প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে পরিকল্পনা কমিশনের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠায় গণপূর্ত মন্ত্রণালয়।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় কমপ্লেক্সের প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। নির্মাণকাজ শেষ হলে পর্যায়ক্রমে সরকারি দপ্তরগুলো সেখানে স্থানান্তর করা হবে।

সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ২০২৯ সাল থেকে শেরেবাংলা নগরের নতুন কমপ্লেক্সে বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:২৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৫০৪ Time View