ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে’ শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা দুই ব্যাংকে ৪০৭ কোটি টাকার ঋণখেলাপি অনন্ত জলিল/কারখানা বিক্রি করে ঋণ শোধের প্রতিশ্রুতি ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ সত্য ও মানবতার পথ দেখায় দেশের আলেম সমাজ: রাষ্ট্রপতি বেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রী সাফে প্রথমবার আসছে ভিএআর, পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ইরানের সঙ্গে চুক্তির দরকার নেই, তাদের বিপুল অর্থ আর প্রণালি আমাদের দখলে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

‘সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে’

সাংবাদিক

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের প্রস্তাব তৈরি করেছে সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী ও কার্যকর গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে, বার কাউন্সিলের মতো প্রেস কাউন্সিলও সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের একটি অনলাইন ডেটাবেজ তৈরির ক্ষমতা পাবে। পেশাগত মান ও স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দায়িত্বও দেওয়া হবে প্রতিষ্ঠানটিকে।

মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনকারী সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের জন্য জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তির বিধান আইনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এর আওতায় মিথ্যা বা হয়রানিমূলক প্রতিবেদন এবং সাংবাদিকতার নীতিমালা ও জনস্বার্থবিরোধী সংবাদ প্রকাশের বিষয়গুলোও থাকবে।

এ ছাড়া সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘন করে বা জনস্বার্থ ক্ষুণ্ন করে সংবাদ প্রকাশ কিংবা মুদ্রণকারী সংবাদপত্র, গণমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে নিজ উদ্যোগে তদন্ত শুরু, আদেশ জারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পাবে কাউন্সিল। গুজব, ভুয়া খবর কিংবা বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ক্ষেত্রেও এ ক্ষমতা প্রয়োগ করা যাবে।

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ডিআরইউ, বিএফইউজে ও ডিইউজেসহ সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে সরকার নিয়মিত আলোচনা ও পরামর্শ করছে।

তিনি জানান, এসব সংগঠনের পরামর্শের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি ডেটাবেজ তৈরির পরিকল্পনা রয়েছে। সরকার মনে করে, কাকে সাংবাদিক হিসেবে বিবেচনা করা হবে, সে বিষয়ে মানদণ্ড প্রস্তাব করার উপযুক্ত দায়িত্ব সাংবাদিক সংগঠনগুলোর।

প্রতিমন্ত্রী আরও বলেন, কে কোন পেশায় প্রবেশ করতে পারবেন কিংবা মানুষ কীভাবে নিজেদের মতপ্রকাশ করবেন, তা নির্ধারণ করা সরকারের জন্য সমীচীন নয়। তিনি বলেন, ‘আমরা মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। একইসঙ্গে সর্বত্র বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:১৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
৫০৩ Time View