ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিকালে বসছে সংসদ অধিবেশন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা গ্রেফতার

সাংবাদিক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা তাকে আটক করে উত্তরা-পশ্চিম থানার পুলিশের কাছে সোপর্দ করে।

উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘সাবেক সিইসি এ কে এম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে, একইদিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি এক মামলার আবেদন করে। ‘প্রহসনের নির্বাচন পরিচালনা’ করার অভিযোগে সাবেক তিন সিইসি ও ২৪ জন সরকারি কর্মকর্তার নাম উল্লেখ করে এ আবেদন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।

মামলার আবেদনে ২০১৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদসহ নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকর্তা, সচিব, এবং সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তি যেমন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বিভিন্ন সময়ের আইজিপি, পুলিশ কমিশনার, ডিজিএফআই ও এনএসআই প্রধানদের নাম রয়েছে।

এছাড়া ২০১৮ সালের নির্বাচন নিয়ে অভিযোগে আসামি করা হয়েছে তৎকালীন সিইসি এ কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার শাহাদাত হোসেন চৌধুরী, এবং তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, মনিরুল ইসলাম, ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল আলমের নামও।

মামলার আবেদনে সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ বর্তমান কমিশনের অন্যান্য সদস্য ও নির্বাচন সচিবের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:২১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
৭৩৪ Time View