ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গিলের দ্রুততম ডাবল সেঞ্চুরিতে সিরিজ ভারতের গাজীপুরে ২টি বিদেশি পিস্তল ও গুলিসহ চাঁদাবাজ রাসেল গ্রেপ্তার অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ নারী দল ঘোষণা দেশে অক্টোবর মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের বিমান হামলা, নিহত ৫০ মিরপুরে উচ্ছেদ/ আমারও দায়িত্ব রয়েছে এবং আমাকে সম্পৃক্ত করা যেত: জামায়াত আমির ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস! দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সেপ্টেম্বরে নারী–শিশুর প্রতি সহিংসতা বেড়েছে, কারা হেফাজতে মৃত্যু ২৪

সাংবাদিক

সেপ্টেম্বরে দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনা বেড়েছে। একইসঙ্গে রাজনৈতিক সহিংসতা, কারা হেফাজতে মৃত্যু, অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার এবং সাইবার অপরাধও বেড়েছে। তবে মব সহিংসতা ও সাংবাদিকদের ওপর শারীরিক হামলার ঘটনা কমেছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সেপ্টেম্বরের মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

এমএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে ৩২৭টি নারী–শিশু নির্যাতনের ঘটনা নথিভুক্ত হলেও সেপ্টেম্বরে তা বেড়ে ৩৫৪টিতে দাঁড়িয়েছে। এক মাসে ঘটনা বেড়েছে ২৭টি বা ৮ দশমিক ৩ শতাংশ। ধর্ষণের ঘটনা ৭০ থেকে সামান্য কমে ৬৯টি হয়েছে। তবে ধর্ষণ ও হত্যা দ্বিগুণ হয়ে পাঁচ থেকে ১০টিতে দাঁড়িয়েছে। ধর্ষণচেষ্টা ২১ থেকে বেড়ে ৩৬ এবং শারীরিক নির্যাতন ৪০ থেকে বেড়ে ৫২টি হয়েছে। অপহরণ ও নিখোঁজের ঘটনা ১৪ থেকে বেড়ে ২৭টিতে দাঁড়িয়েছে।

সংস্থাটি জানায়, সেপ্টেম্বরে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ১২টি, বলাৎকার সাতটি এবং যৌন নিপীড়ন বা হয়রানির ঘটনা ১৬টি ছিল। আত্মহত্যা ৩৯ থেকে কমে ৩৫টি এবং নারী ও শিশু হত্যা ৯১ থেকে কমে ৮০টি হয়েছে। একই সময়ে পরিত্যক্ত অবস্থায় নয় নবজাতককে উদ্ধার করা হয়েছে, আগস্টে যা ছিল তিনটি। কুমিল্লায় এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় সালিশে ৪০ হাজার টাকায় গর্ভপাতের সিদ্ধান্তের ঘটনাও নথিভুক্ত করেছে এমএসএফ।

প্রতিবেদন বলছে, অনলাইন জুয়া–সংক্রান্ত ঘটনায় সেপ্টেম্বরে কেউ নিহত বা আহত না হলেও আটক বেড়েছে। আগস্টে চারজন আটক হলেও সেপ্টেম্বরে আটক হয়েছেন ১৪ জন। তবে এই প্রতিবেদনে উল্লেখ না থাকলেও গতকাল বুধবার চট্টগ্রামে অনলাইন জুয়া নিয়ে ঝগড়ার জের ধরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা রয়েছে।

এদিকে মাদক-সংক্রান্ত ঘটনায় নিহতের সংখ্যা আট থেকে কমে তিনজন হলেও আহত সাত থেকে বেড়ে ১২ হয়েছে। সেইসঙ্গে আটক ২১৩ থেকে বেড়ে ৪৭১ জন হয়েছে। মাদক ব্যবসায় পুলিশের সম্পৃক্ততার অভিযোগ দুই মাসেই দুটি করে অভিযোগ নথিভুক্ত হয়েছে।

রাজনৈতিক সহিংসতায় সেপ্টেম্বরে ৩৮৪ জন আহত হয়েছেন, আগস্টে যা ছিল ৯৫ জন। আর রাজনৈতিক সহিংসতায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া অজ্ঞাত হামলায় সাতজন নিহত হয়েছেন। কারা হেফাজতে মৃত্যুর ঘটনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগস্টে নয়জনের মৃত্যু হলেও সেপ্টেম্বরে মারা গেছেন ২৪ জন। তাদের মধ্যে ১০ জন সাজাপ্রাপ্ত ও ১৪ জন হাজতি ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে একজন নারীও মারা গেছেন।

সেপ্টেম্বরে ৭১টি অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার হয়েছে, আগস্টে যা ছিল ৫৬টি। এসব লাশের মধ্যে ৫৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং একজনের লিঙ্গ শনাক্ত করা যায়নি। দুই কিশোর ও এক কিশোরীর লাশও রয়েছে। কিছু লাশ গলা কাটা, বস্তাবন্দী, হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সাংবাদিকদের ওপর শারীরিক হামলা বা নির্যাতন ৩৬ থেকে কমে ২৮ জনে নামলেও আইনি হয়রানি চার থেকে বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। ডিজিটাল বা সাইবার মামলাও তিন থেকে বেড়ে আটটি হয়েছে; গ্রেপ্তার তিন থেকে আট এবং আসামি চার থেকে বেড়ে ১৪ জন হয়েছে।

সংখ্যালঘুদের উপাসনালয় বা প্রতিমা ভাঙচুরের ঘটনাও বেড়েছে। আগস্টে একটি ঘটনার বিপরীতে সেপ্টেম্বরে ১০টি ঘটনা নথিভুক্ত হয়েছে। খাগড়াছড়িতে একটি জাতিগত নির্যাতনের ঘটনাও ঘটেছে।

এমএসএফের পর্যবেক্ষণে, সেপ্টেম্বরে নারী ও শিশুদের ক্ষেত্রে গুরুতর সহিংসতার কয়েকটি সূচক বেড়েছে। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা, হেফাজতে মৃত্যু, অজ্ঞাতনামা লাশ, সাইবার অপরাধ ও সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগ তৈরি করেছে। সংগঠনটি এসব ক্ষেত্রে প্রতিরোধ, দ্রুত বিচার, ভুক্তভোগীর সুরক্ষা এবং আইন প্রয়োগকারী সংস্থার জবাবদিহি জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫০৬ Time View