ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁদপুরে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ আলোচিত ‘বেজি সুজন’ গ্রেফতার আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা সোনারগাঁয়ে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ৭ জন আটক, লুটপাটের অভিযোগ নিয়ে বিতর্ক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও সোনারগাঁয়ের কৃতি সন্তান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বিশ্বকাপ জিতে গেল ভারত! ১২ তারিখেই নির্বাচন হবে: ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করে শাহবাগে পুলিশের অবস্থান রাণীশংকৈলে সাড়ম্বরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন

সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা ভারতীয় নারীর

সাংবাদিক

সৌদি আরবের আল খোবার শহরে তিন সন্তানকে বাথটাবের পানিতে চুবিয়ে হত্যা করেছেন এক ভারতীয় নারী। এরপর তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই নারীর নাম সাইদা হুমাইরা আমরিন। তিনি ভারতের হায়দরাবাদের বাসিন্দা।

স্থানীয় সময় গত মঙ্গলবার এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ওই নারী ভিজিট ভিসায় সৌদি আরবে ছিলেন। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

নিহত শিশুরা হলো- সাত বছর বয়সী যমজ সাদেক আহমেদ ও আদেল আহমেদ এবং তাদের তিন বছর বয়সী ছোট ভাই ইউসুফ আহমেদ।

কাজ শেষে বাসায় ফিরে তাদের বাবা মোহাম্মদ শাহনেওয়াজ সন্তানদের মৃত অবস্থায় পান। তিনি সঙ্গে সঙ্গে সৌদি কর্তৃপক্ষকে খবর দেন। পরে পুলিশ আমরিনকে আটক করে।পরিবারের দাবি, আমরিন কিছুদিন ধরে মানসিক অস্থিরতা ও একাকীত্বে ভুগছিলেন।

ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বও এ ঘটনার পেছনে ভূমিকা রেখেছে। তবে ঠিক কী কারণে তিনি এ পদক্ষেপ নিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। সৌদি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৪২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
৬৮২ Time View