ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন

হঠাৎ পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

কাওসার হোসেন মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি

আকাশে মেঘ নেই, নেই বৃষ্টিও। তপ্ত রোদে যেন ঝলসে যাচ্ছে চারপাশ। তবে এর মধ্যেই খাগড়াছড়িতে তেমন বৃষ্টি না হলেও ভোর থেকে চেঙ্গী নদীর পানি বেড়ে গিয়ে জেলা সদরের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। উজানের বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে এ বন্যার সৃষ্টি হয়ে থাকতে পারে।

রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর থেকে গঞ্জপাড়া, মেহেদী বাগ, শব্দ মিয়া পাড়া, মুসলিম পাড়ায় দেখা দিয়েছে আকষ্মিক এ বন্যা। এতে আতংকিত হয়ে পড়েছেন বাসিন্দারা।উত্তর গঞ্জপাড়ার বাসিন্দা আব্দুল হাকিম বলেন, ‘রাতে সামান্য বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিতে বন্যা হওয়ার কথা নয়। তাই আমাদের কোন প্রস্তুতি ছিলনা। সকাল হতেই দেখি ঘরের দরজায় পানি।

কিছুক্ষণের মধ্যেই ঘরে বন্যার পানি প্রবেশ করেছে। এতে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে।’খাগড়াছড়ি পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা বলেন, ‘আমরা বন্যায় আক্রান্তদের খোঁজ খবর নিচ্ছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে আমরা খাদ্যসামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছি। আশাকরি বন্যার পানি দ্রুত কমে যাবে।’

খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘আকষ্মিক বন্যার খবর পাওয়া মাত্রই আমরা আশ্রয়কেন্দ্র খোলে দিয়েছি। বন্যায় আক্রান্তরা আসলে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো দূর্যোগে জেলা প্রশাসন সব সময় সবার পাশে রয়েছে।’

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
৭১৭ Time View