ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বকাপ জিতে গেল ভারত! ১২ তারিখেই নির্বাচন হবে: ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করে শাহবাগে পুলিশের অবস্থান রাণীশংকৈলে সাড়ম্বরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান।

হতাশায় নিমজ্জিত বনপাড়া বিএনপির নেতাকর্মীরা

বড়াইগ্রাম (প্রতিনিধি) নাটোর প্রতিনিধি 

নাটোরের বনপাড়া পৌরসভা বিএনপি’র আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে অনেকদিন আগে।এর ফলে নেতৃত্বের শূন্যতা দেখা দিয়েছে এবং দ্বিধা বিভক্ত হয়ে বিভিন্ন গ্রুপিংয়ে জড়িয়ে পড়ছে অত্র এলাকার নেতাকর্মীরা। নেতৃত্ব না থাকার কারণে কোন শৃঙ্খলা নেই দলে। অনেকে বিভিন্ন অপপ্রচার ও অপকাণ্ডে জড়িত হয়ে পড়ছেন । মাঝে মাঝে বিচ্ছিন্ন বিভিন্ন মারামারির ঘটনা ঘটছে। সঠিক নেতৃত্ব বা কমিটি নেই বলে উশৃংখল হয়ে পড়ছে কিছু বিপদগামী নেতাকর্মীরা।
বর্তমানে বনপাড়া পৌরসভার নেতৃত্বে আসার জন্য একেক জন বিভিন্ন পন্থা অবলম্বন করছেন। তবে বনপাড়া পৌরসভা বিএনপি’র অধিকাংশ নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় যে, সাবেক উপজেলা ছাত্রদল ও যুবদলের সভাপতি এবং সাবেক পৌর বিএনপি’র সদস্য সচিব সরদার মোহাম্মদ রফিকুল ইসলাম এর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার অবস্থান শীর্ষে । রাজনৈতিক বর্নাঢ্য জীবনে অনেক অত্যাচার নির্যাতন জেল জুলুমের পরেও তিনি তার সততা স্বচ্ছতা দিয়ে রাজনীতিক অঙ্গনে টিকে রয়েছেন এবং নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ।বনপাড়া পৌরবাসী সরদার রফিকুল ইসলামকে নিয়ে বনপাড়া পৌরসভার অভিভাবক হিসেবে স্বপ্ন দেখেন।
আহবায়ক কমিটি ঘোষণার বিষয়ে রফিকুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি জানান কেন্দ্রীয় বিএনপি এবং জেলা বিএনপি যখন সময়োপযোগী মনে করবে আহ্বায়ক কমিটি ঘোষিত হবে।তিনি আরো বলেন, সকলের ত্যাগ, আন্দোলন সংগ্রামে অবদান বিবেচনায় দল যাকে ভালো মনে করবে নেতৃত্বে আনবেন। দল যোগ্যতার আলোকে, সবদিক বিবেচনা সাপেক্ষে নেতৃত্ব আমাদেরকে উপহার দিবেন। যেই নেতৃত্বে আসুক না কেন আমরা তার নেতৃত্বে সামনে দিনে অগ্রসর হব এবং সক্রিয়ভাবে দলীয় এজেন্ডাগুলো বাস্তবায়ন করবো।
তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন,আগামী সংসদ নির্বাচনকে লক্ষ্য করে দলের সঠিক নেতৃত্ব দিয়ে দলকে সুশৃঙ্খলভাবে সামনের দিকে অগ্রগামী করার লক্ষ্যে দ্রুত বনপাড়া পৌর বিএনপির কমিটি ঘোষণার দাবি তৃণমূলের সকল নেতাকর্মীদের।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:২৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
৭৬৭ Time View