ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৩৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে, বাসররাতেই বরের মৃত্যু এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তান প্রবাসী ভোটিংয়ে বাংলাদেশ মডেল অনুসরণের কথা ভাবছে নেপাল পেটে গজ রেখে সেলাই, চার মাস পর বীথির মৃত্যু দুই মাসের মধ্যে ১ হাজার খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মেয়াদ থাকতেই সরে দাঁড়ালেন আহমেদ ইসমেত, বিডিবিএলের নতুন চেয়ারম্যান হালিম চৌধুরী মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন বরিশাল কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির হাসপাতালে মৃত্যু যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমলেও চীন-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ শেখ হাসিনাকে নিয়ে ভাইরাল অডিওর কণ্ঠ সাবেক ওসি রাকিবুলের: ডিবি

৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক

সাংবাদিক

দেশের উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে খুঁজে বের করে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’—সংক্ষেপে ‘উদ্যোগ’ চালু করা হচ্ছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ উদ্যোগের আওতায় সম্ভাবনাময় উদ্যোক্তাদের চিহ্নিত করে তাদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন ও অন্যান্য সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হতে যাওয়া কর্মসূচিতে আবেদন গ্রহণ শুরু হবে ১৬ সেপ্টেম্বর। আবেদন করা যাবে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

তবে অন্যান্য জেলার অন্তর্ভুক্ত সব উপজেলার উদ্যোক্তাদের জন্য আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে  ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

আবেদন করবেন যেভাবে

‘উদ্যোগ’ কর্মসূচির আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং দেশের সব তফসিলি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। আগ্রহী আবেদনকারীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করে নির্ধারিত নিয়ম ও সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের প্রান্তিক ও উপজেলা পর্যায়ে থাকা সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে চিহ্নিত করার পাশাপাশি তাদের উদ্যোগকে অর্থায়নের আওতায় আনাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

এ কর্মসূচির আওতায় সুযোগ নিতে আগ্রহী তরুণ উদ্যোক্তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৪২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৫৬০ Time View