ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

সাংবাদিক

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। প্রাসাদটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সদর দপ্তর হিসেবেও ব্যবহৃত হয়।

সরকারের তিনটি সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর তুলে ধরে দ্য টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, এডেনের আল-মাশিক প্রাসাদে হামলার ঘটনা ঘটে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা এর আগে জানিয়েছিল, তারা সেখানে অবস্থিত একটি ‘সামরিক অভিযান পরিচালনার সদর দপ্তরে’ হামলা চালিয়েছে।

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, ওই সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে হুথিরা। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতের মধ্যে নতুন করে প্রেসিডেন্ট প্রাসাদে হামলার ঘটনা ঘটল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৫০৪ Time View