ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আল আমিনের ওপর হামলার চেষ্টা, আহত ২

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা হয়েছে। এ ঘটনায় ধস্তাধস্তির সময় এনসিপির অন্তত দুইজন কর্মী আহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপি প্রার্থী আল আমিন জানান, তিনি গণভোটের পক্ষে গণসংযোগ ও মতবিনিময়ে অংশ নিচ্ছিলেন। এ সময় তার সঙ্গে প্রায় ৪০–৫০ জন দলীয় কর্মী ছিলেন। হেঁটে হেঁটে স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় এক যুবক তাদের পিছু নেয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার জামার ভেতর থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
আল আমিন বলেন, চাপাতি বহনের কারণ জানতে চাইলে ওই যুবক জানায়, অজ্ঞাত এক ব্যক্তি তাকে অস্ত্র নিয়ে অনুসরণ করতে বলেছে। এলাকাটি মাদক ও কিশোর গ্যাংয়ের প্রভাবাধীন বলেও তিনি উল্লেখ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত গাড়িতে তুলে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
এ সুযোগে অস্ত্রধারী যুবকটি পালিয়ে যায়। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান আল আমিন। তিনি বলেন, প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
অস্ত্রধারী যুবককে ধরার চেষ্টায় ধস্তাধস্তির সময় এনসিপির ছাত্র সংগঠন ছাত্রশক্তির মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব মারুফ সরকার (২১) এবং ফতুল্লা থানা কমিটির সংগঠক আবু তাহের আহত হন। তাদের আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:৩৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
৬২১ Time View