ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন

খোকসায় বিয়ের আগের রাতের ডাকাতি, আরও এক আসামী আটক

সাংবাদিক

নাহিদুজ্জামান শয়ন, স্টাফ রিপোর্টার।।

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিয়ের আগের রাতে সংঘটিত ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের বিধান কুমার রায়ের মেয়ের গত ২০ জুলাই বিয়ের দিন ঠিক ছিল। কিন্তু সেদিন গভীর রাতে তার বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রায় ২ লাখ ৯৬ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বিধান কুমার রায় বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জন ডাকাতের বিরুদ্ধে খোকসা থানায় মামলা করেন।

মামলার তদন্ত শুরুর পর ২২ জুলাই প্রথম অভিযানে পুলিশ শান্ত নামে এক আসামিকে গ্রেফতার করে। এরপর ২৮ জুলাই আরেক অভিযানে গ্রেফতার করা হয় কাদের মোল্লাকে।

সর্বশেষ বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খোকসা থানাধীন বিলজানি এলাকা থেকে আতিয়ার মন্ডলকে গ্রেফতার করে,যার বাবার নাম মোন্তাজ মন্ডল,বাড়ি খোকসার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামে।তাকে আজ বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

খোকসা থানার ওসি শেখ মইনুল ইসলাম জানান, মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৩৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
৭২৫ Time View