ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট স্থাপনে বিধিমালা সংশোধন মঙ্গলবার শপথ নেবেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলাকারীরা সাধারণ শ্রমিক নয়: ডিআইজি আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, রাত ৮টা থেকেই কার্যকর সজীব ওয়াজেদ জয়ের আয়কর নথি জব্দের আদেশ আদালতের মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ৫০ দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী/ ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর কথা, নির্ধারিত সময়েই চালু হবে ৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু

খোকসায় বিয়ের আগের রাতের ডাকাতি, আরও এক আসামী আটক

সাংবাদিক

নাহিদুজ্জামান শয়ন, স্টাফ রিপোর্টার।।

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিয়ের আগের রাতে সংঘটিত ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের বিধান কুমার রায়ের মেয়ের গত ২০ জুলাই বিয়ের দিন ঠিক ছিল। কিন্তু সেদিন গভীর রাতে তার বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রায় ২ লাখ ৯৬ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বিধান কুমার রায় বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জন ডাকাতের বিরুদ্ধে খোকসা থানায় মামলা করেন।

মামলার তদন্ত শুরুর পর ২২ জুলাই প্রথম অভিযানে পুলিশ শান্ত নামে এক আসামিকে গ্রেফতার করে। এরপর ২৮ জুলাই আরেক অভিযানে গ্রেফতার করা হয় কাদের মোল্লাকে।

সর্বশেষ বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খোকসা থানাধীন বিলজানি এলাকা থেকে আতিয়ার মন্ডলকে গ্রেফতার করে,যার বাবার নাম মোন্তাজ মন্ডল,বাড়ি খোকসার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামে।তাকে আজ বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

খোকসা থানার ওসি শেখ মইনুল ইসলাম জানান, মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৩৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
৮৫৪ Time View