ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান ‘জীবিত থাকার প্রমাণ দিতে লাইভে আসুন’, শেখ হাসিনাকে রাশেদ খাঁন বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে থানা-ট্রেন বন্ধ, আটকে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস জুনে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার অভিষেক ও গুণী সংবর্ধনা অনুষ্ঠান

সাহাব উদ্দিন হিরু, স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের বিভেদ, বৈষম্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো. আলমগীর গনি

তিনি বলেন, শুধু পরিচয়পত্র ঝুলিয়ে সাংবাদিকতার পরিচয় দেওয়া যথেষ্ট নয়। অনুসন্ধানী সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্য প্রকাশের মধ্য দিয়েই একজন সাংবাদিকের পরিচয় প্রতিষ্ঠিত হয়। সমাজের অনিয়ম, দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সাহসের সঙ্গে কলম ধরতে হবে। সাংবাদিকতার মূল লক্ষ্য হতে হবে দেশ ও জাতির কল্যাণ কাজ করা।

শুক্রবার (২৭ নভেম্বর) কক্সবাজার জেলা পরিষদ হলরুমে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার উদ্যোগ অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কক্সবাজার জেলা শাখার সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ওসমান গণি।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আলমগীর গণি, প্রধান আলোচক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মনজুর হোসেন এবং কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা কমিটির নেতৃবৃন্দরা। পরে অতিথি ও জেলা কমিটির নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও পরিচয়পত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আতিকুর রহমান আজাদ, প্রচার ও প্রকাশনা সচিব মো. জাফর উল্লাহ এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. নুরুল কবির।

প্রধান অতিথি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক বিভেদ, বৈষম্য দূর করতে হবে। একজন সাংবাদিক বিপদে পড়লে অন্য সাংবাদিকদের তাঁর পাশে দাঁড়াতে হবে। পেশাগত স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও সংহতির পরিবেশ গড়ে তুলতে হবে। সাংবাদিকদের ন্যায্য সম্মানী, পেশাগত নিরাপত্তা, আইনি সহায়তা এবং মানসম্মত প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার একটি সম্মিলিত প্ল্যাটফর্ম। এ সংগঠনকে আরও শক্তিশালী করতে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা সময়ের দাবি। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি দায়িত্বশীল সাংবাদিক সমাজ গড়ে তুলতে হবে।

এ সময় বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন হিরু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শওকত আলম, ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি সেলিম, চকরিয়া উপজেলা শাখার সভাপতি জামাল হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন টিপু, রামু উপজেলা শাখার সভাপতি কায়েদ আলম কায়সার, উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দু সাত্তার এবং টেকনাফ উপজেলা শাখার সাবেক সভাপতি নুরুল হোসাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি মুহম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে কাজ করে আসছে।

অনুষ্ঠানে কক্সবাজার জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিক, সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৫৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
৫০০ Time View