ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ সদস্য পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন ধানমন্ডি থানার হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হলো মজুরি বোর্ডের সভা স্থগিত: মালিক-শ্রমিক পক্ষের ক্ষোভ/বন্ধ কারখানার সংখ্যা বেড়ে ১০৪ মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ যান চলাচল গাজীপুর-সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ ২০২৮ সালের ফেব্রুয়ারির মধ্যে সব ডাকঘর ডিজিটাল সেন্টারে রূপান্তরের পরিকল্পনা ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২২ নভেম্বর পর্যন্ত মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন

সাংবাদিক

রাজনৈতিক অস্থিরতা ও শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে দেশের তিন জেলায় মোট ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে আট প্লাটুন, গাজীপুরে ছয় প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের রাজনৈতিক অস্থিরতা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের জানমালের সুরক্ষায় কাজ করছেন মোতায়েন করা সদস্যরা।

আনসার সদর দপ্তরের সরাসরি নির্দেশনায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালন করছেন। কেপিআইভুক্ত স্থাপনাসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় তারা স্থির অবস্থানে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রধান সড়ক ও মহাসড়কে টহল দিচ্ছেন।

সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি অব্যাহত রয়েছে। মোতায়েন করা সদস্যদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারত্ব ও সমন্বয় নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থার অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে মাঠপর্যায়ের সদস্যদের দিকনির্দেশনাও দেওয়া হচ্ছে।

গণসংযোগ কর্মকর্তা আরও জানান, জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং অপতৎপরতা প্রতিরোধে আনসার ব্যাটালিয়ন সদস্যরা প্রস্তুত রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
৫০৪ Time View