জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘নোঙর’ বাসে আগুন
রাজধানীর মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি বাস গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘নোঙর’ বাসের অর্ধেক পুড়ে গেছে। এ সময় বাসটির ভেতরের আসনগুলোও পুড়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার সকাল আনুমানিক ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘নোঙর’ বাসটি নরসিংদী রুটে চলাচল করে। দুর্গাপূজার ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রয়োজনীয় মেরামতের জন্য শনিবার বাসটি মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি গ্যারেজে পাঠানো হয়। সেখানে গ্যারেজের অন্য একটি বাসে আগুন লাগার পর তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বিশ্ববিদ্যালয়ের বাসটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ ও আসনগুলো মেরামত করে বাসটিকে পুনরায় ব্যবহারের উপযোগী করতে হবে। এতে বাসটির নিয়মিত চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, ‘পূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় মেরামতের জন্য বাসটি গ্যারেজে পাঠানো হয়েছে। সকালে গ্যারেজের অন্য একটি বাসে আগুন লাগার পর তা জবির বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।’
ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, বাসটির যে ক্ষতি হয়েছে, তা গ্যারেজ কর্তৃপক্ষ বহন করবে বলে জানিয়েছে।






















বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার