ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারি দিয়ে মূল্যায়ন করা হবে: প্রতিমন্ত্রী বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগের অনেকে এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারি দুর্গাপূজার ছুটিতে এবারও বিশেষ ট্রেন, বাড়তি বগি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে কর্মপরিকল্পনা প্রণয়নে কমিটি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন নভেম্বরের শেষেই রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা রোসাটমের হত্যাকাণ্ডে নতুন তথ্য: তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, জানালেন মা অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

জুলাই আহত সাংবাদিক ফোরামের আহ্বায়ক সুজন, সদস্য সচিব কায়সার

সাংবাদিক

সংগঠনের আহ্বায়ক করা হয়েছে এটিএন বাংলা মানিকগঞ্জ প্রতিনিধি ও দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম সুজনকে। সদস্য সচিব হয়েছেন দীপ্ত টিভির সাংবাদিক মো. কায়সার হামিদ। ১৩ সদস্যের এই আহ্বায়ক কমিটি সোমবার (৪ আগস্ট) বিকেলে আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে ছয় মাসের মেয়াদে ঘোষণা করা হয়।

এর আগে গত ২৫ জুলাই রাতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর হলরুমে সারা দেশ থেকে আসা জুলাই–আগস্ট আহত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে এই কমিটির কাঠামো চূড়ান্ত করা হয়।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— এসএ টিভির সামিউল আজিম, দৈনিক নাগরিক ভাবনা–র মো. শফিকুল ইসলাম দুখু ও দৈনিক আমার দেশ–এর আহম্মেদ সৈয়দ ফরমানকে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন—দৈনিক বণিক বার্তার নূর উল্লাহ কায়সার, দৈনিক দিনকালের আবুল কালাম আজাদ, দৈনিক দেশ রূপান্তরের মো. শফিউল্লাহ, দৈনিক যুগান্তরের সোহরাব আহম্মেদ এবং দৈনিক কালবেলার শেখ সোহেল।

উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রবীণ সাংবাদিক ও দৈনিক জনতা–র দেওয়ান রফিকুল ইসলাম, এস এ টিভির জাকির মোস্তাফিজ মিলু এবং দৈনিক ভোরের দর্পণের জাফর ইকবাল।

জুলাই অভ্যুত্থানে আহত সাংবাদিকদের প্রশিক্ষণের সমাপনীতে বক্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আজ আপনারা যারা মাঠে জীবন ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরেছেন, তাদের কারণেই আমরা গণতন্ত্র রক্ষা করতে পেরেছি। আজকে আমি প্রধান অতিথি হিসেবে এই চেয়ারে বসে বক্তব্য দিতে পারছি। আপনাদের ঐক্য ও সাহসিকতাই দেশের ইতিহাসে এক অনন্য নজির হয়ে থাকবে। এই সংগঠনের পাশে আমরা সব সময় থাকবে।”

পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, “সাংবাদিকদের জন্য একটি কেন্দ্রীয় সংগঠন অত্যন্ত প্রয়োজনীয় ছিল। ‘জুলাই আহত সাংবাদিক ফোরাম’ সেই শূন্যস্থান পূরণ করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। আপনারা যেভাবে জাতির সামনে সত্য তুলে ধরেছেন, আমাদের প্রত্যাশা আপনারা আগামীতেও দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ থেকে পেশাগত দায়িত্ব পালন করবেন।”

সংগঠনটির নেতারা জানিয়েছেন, সাংবাদিকদের নিরাপত্তা, বিচারপ্রাপ্তি ও পেশাগত মর্যাদা রক্ষায় সংগঠনটি আইনি, সামাজিক ও নীতিগত পর্যায়ে কাজ করবে।

  1. এছাড়া এই সংগঠনে গেজটভুক্ত ছাড়াও সারা দেশে জুলাই আগস্টে যে সকল সাংবাদিক আহত হয়েছ তারা চাইলে এই সংগঠনে যুক্ত হতে পারবে বলে জানিয়েছে সংগঠনের আহ্বায়ক মো. শহীদুল ইসলাম সুজন।
ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:৪০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
১১৮২ Time View