ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিলেন ইউএনও।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:– ঠাকুরগাঁওয়ের হরিপুরে জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী শিশু বীথি আকতার (৭)কে হুইলচেয়ার দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চন্দন কর।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় হরিপুর উপজেলা পরিষদ চত্বরে শিশুটির হাতে হুইলচেয়ারটি তুলে দেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সোহাগ রানা, মৎস কর্মকর্তা রাকিবুল ইসলাম ও বীথির বাবা বিপুল হোসেন। বিপুল উপজেলার সদর ইউনিয়নের মশানগাঁও গ্রামের বাসিন্দা। জানা গেছে, জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী বীথি আকতারের চলাফেরায় এতদিন অনেক কষ্ট হতো।
আর্থিক অসচ্ছলতার কারণে তার বাবা-মা মেয়েটির জন্য একটি হুইলচেয়ার কিনে দিতে পারেন নি। কিছুদিন আগে বিথীর বাবা ইউএনওর কাছে একটি হুইলচেয়ারের জন্য আবেদন করেন। হুইলচেয়ারটি পেয়ে শিশুটির পরিবার অনেক আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর বলেন, শিশুটির বাবার আবেদনের প্রেক্ষিতে তাকে হুইলচেয়ার দেয়া হলো।
ইতোপূর্বেও এ রকম সাহায্য দেয়া হয়েছে। অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাঁদের জীবনযাত্রা কিছুটা সহজ করতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
























হত্যা মামলায় গ্রেপ্তার, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে