ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, কিশোর গ্রেফতার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭ ‘বাংলাদেশ বিজনেস অ্যানালাইসিস সামিট ২০২৬’: ব্যবসায়ী ও প্রযুক্তিবিদদের ভার্চুয়াল ও সরাসরি মিলনমেলা শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাংলাদেশে শিক্ষক-শিক্ষার্থীদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে: এইচআরডব্লিউ যুদ্ধবিরতির জন্য সৌদির কাছে সাড়ে ৬ লাখ কোটি টাকা চেয়েছে হুথিরা রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন দিল একনেক

তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

সাংবাদিক

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশের আলিয়াগা এলাকায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নিহত ও আহত সবাই কারখানাটির শ্রমিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে দেশটির অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান হাবাস ডেমির সেলিক কারখানায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে আগুনের শিখা ও আকাশজুড়ে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়।

স্থানীয় গভর্নর সুলেইমান এলবান জানান, কারখানার একটি পুরোনো বয়লারের পরিবর্তে নতুন বয়লার স্থাপনের কাজ চলছিল। এ সময় বয়লার বহনকারী একটি ক্রেন ভেঙে পড়ে। এতে ক্রেনের বিভিন্ন অংশ ও মালামাল নিচে থাকা একটি চুল্লিতে পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রথমে ১৬ জনের মৃত্যুর খবর জানান। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগলু জানান, গুরুতর আহতদের মধ্যে আরও একজন মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন।

কারখানা পরিচালনাকারী প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলাকালে দুর্ঘটনাটি ঘটে।

গভর্নর সুলেইমান এলবান আরও জানান, বিস্ফোরণে ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রেসিডেন্ট এরদোয়ান হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন এবং ঘটনার তদন্ত চলছে বলে জানান। এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে বিবিসির তুর্কি সার্ভিস স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে।

উল্লেখ্য, তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। দেশটির স্বাধীন সংগঠন তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ কর্মক্ষেত্রে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিয়মিত উদ্বেগ প্রকাশ করে আসছে।

সূত্র: বিবিসি

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
৫০২ Time View