ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সম্মিলন/বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা আইপিএল নিলামে মুস্তাফিজসহ নাম দিলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেলচালকদের জন্য সুখবর পাবনায় গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, পুড়েছে ফাইলপত্র পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই যাত্রীবাহী বাসে আগুন ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা প্রস্তাব সংগ্রাম পরিষদের হাসিনার এনআইডি বাতিল নয়, লক করা হয়েছিল ড. ইউনূসের নির্দেশে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ্যপ অবস্থায়’ হাসিনার নামে স্লোগান, আটক ৩

দোকানে ঢুকে গুলি: অস্ত্র সরবরাহের অভিযোগ ওঠা ২ নারী কারাগারে

সাংবাদিক

ঢাকার কদমতলীর শনিরআখড়া এলাকায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি করার মামলায় দুই নারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আকলিমা আক্তার রুনিয়া ও সোনিয়া ইয়াসমিন নামে ওই দুই নারীর বিরুদ্ধে অস্ত্র ও গুলি সরবরাহের অভিযোগ রয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই আব্দুস ছবুর এ তথ্য দিয়েছেন।

মঙ্গলবার বিকালে কাচকুড়ার বগবাড়ির মোড় এলাকা থেকে রুনিয়াকে এবং উত্তরখান এলাকা থেকে সোনিয়াকে গ্রেপ্তার করা হয়।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই মিঠু মণ্ডল আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

শনিবার রাত সোয়া ৮টার দিকে কদমতলী থানার দক্ষিণ দনিয়া-শনিরআখড়া এলাকায় একটি ক্রোকারিজের দোকানে ঢুকে ব্যবসায়ী আসলাম খানকে গুলি করা হয়। ঘটনার সময় স্থানীয়দের সহায়তায় মঞ্জুরুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে দুটি পিস্তল, নয় রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ।

দুই নারীকে আটক রাখার আবেদনে বলা হয়, হামলায় ব্যবহার করা অস্ত্র কামাল নামে একজনের কাছ থেকে সংগ্রহ করেন আকলিমা ও সোনিয়া। কামলালের কাছ থেকে নিয়ে তারা এসব অস্ত্র ও গুলি শনিরআখড়া ফ্লাইওভারের নিচে গিয়ে মঞ্জুরুল ও জসিমকে দেন।

এ ঘটনায় দুটি মামলা হয়। আসলাম খানকে হত্যাচেষ্টার অভিযোগে কদমতলী থানায় মামলা করেন তার শ্বশুড় বাদল মিয়া। এ মামলায় পরের দিন মঞ্জুরুল ইসলাম ও ইকবাল কালুকে কারাগারে পাঠানো হয়।

আরেকটি মামলা হয় অস্ত্র আইনে। কদমতলী থানার এসআই অশোক কুমার সরকার এ মামলা করেন। অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঞ্জুরুলকে রোববার কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার তাকে দুই দিনের রিমান্ডে দেয় আদালত।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৬:১২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
৬০১ Time View