ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গিলের দ্রুততম ডাবল সেঞ্চুরিতে সিরিজ ভারতের গাজীপুরে ২টি বিদেশি পিস্তল ও গুলিসহ চাঁদাবাজ রাসেল গ্রেপ্তার অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ নারী দল ঘোষণা দেশে অক্টোবর মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের বিমান হামলা, নিহত ৫০ মিরপুরে উচ্ছেদ/ আমারও দায়িত্ব রয়েছে এবং আমাকে সম্পৃক্ত করা যেত: জামায়াত আমির ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস! দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁ শহরে ছিনতাই করতে এসে ৩ ছিনতাইকারী গ্রেফতার

সাংবাদিক

মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের চনপাড়া থেকে এসে রিকশাযাত্রী নারীর স্বর্ণের দুল ছিনতাই,চাকুসহ আটক নওগাঁ শহরে ছিনতাই করতে এসে স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশের হাতে তিন ছিনতাইকারী গ্রেফতার হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) নওগাঁ শহরের রুবীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন,নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার জামাল (৩৫),ফরিদ (৩৩) ও রবি (২৪)।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ভুক্তভোগী শাহানাজ আক্তার শিরিন নওগাঁ শহরের রজাকপুর থেকে চার্জার রিকশাযোগে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন। রুবীর মোড় এলাকায় পৌঁছালে ওই তিন ব্যক্তি তাকে চারদিক থেকে ঘিরে ধরেন।

এ সময় চাকু দেখিয়ে হত্যার হুমকি দিয়ে তার কানে থাকা প্রায় পাঁচ আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নেন তারা। ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। একই সময়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে নওগাঁ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চাকু উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উত্তেজিত জনতা আটক ব্যক্তিদের কিছুটা মারধর করে বলে জানা গেছে। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় নিয়মিত ছিনতাই মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ছিনতাইকারীদের আটকে পুলিশকে সহযোগিতা করায় নওগাঁ শহরের স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংশ্লিষ্টরা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫০৮ Time View