জেসমিন জেসি কে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক পদে পদায়ন। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক পদে বিশিষ্ট পেশাজীবী ও সংগঠক জেসমিন আক্তারকে পদায়ন করা হয়েছে।
এই উপস্থিত থেকে পত্র হস্তান্তর করেন দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া, দলীয় মুখপাত্র নাফিজ মাহবুব,সহ সভাপতি খোন্দকার সালাহউদ্দিন রমি,সহ সভাপতি মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক প্রমুক।
দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার পাশাপাশি নারী পেশাজীবীদের সংগঠিত করা এবং তাঁদের নেতৃত্বের বিকাশে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।একই সঙ্গে সংগঠনের বিভিন্ন পর্যায়ে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, তাঁদের মতামত ও উদ্যোগকে গুরুত্ব দেওয়া এবং দলীয় কার্যক্রমে তাঁদের আরও সম্পৃক্ত করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
দলীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, জেসমিন আক্তার তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন। তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও কর্মদক্ষতার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কার্যক্রম আরও বেগবান হবে এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় হবে।
নতুন দায়িত্বে জেসমিন জেসি সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মীদের তাঁর সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।

























৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু