ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ An Interesting Interview with the amazing Music Personality, Davide Pomponio প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন আগামী মাসে, মিলবে যেসব সুবিধা সেনা হেফাজতে মোজাফফর- শহীদ জিয়া হত্যার বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন ফারুক আহমেদ খাঁন স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত ২৭ আগস্ট আবারও বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা শেখ হাসিনা ফিরলে স্বচ্ছ বিচার হবে: তথ্য উপদেষ্টা টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, কাউন্সিলর প্রার্থী মাসুদ মোল্লার উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা সমসাময়িক বিষয় নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের গঠনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ন্যায়বিচার সবার জন্য, তবু গ্রামীণ দরিদ্ররা এখনো বঞ্চিত

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টার

সংবিধান বলে, ন্যায়বিচার সকল নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু বাস্তবে দেশের প্রান্তিক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী এখনো সেই ন্যায়বিচার থেকে বঞ্চিত। সরকারি লিগ্যাল এইড কার্যক্রম থাকলেও সেবার সীমাবদ্ধতা, জনবল ঘাটতি ও আইনি জটিলতার কারণে বহু মানুষ ন্যায়বিচার পাচ্ছেন না।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কৃষক জাহাঙ্গীর আলম বলেন, “একটা জমি নিয়ে ঝামেলা ছিল। শুনলাম সরকার বিনা পয়সায় আইনজীবী দেয়। কিন্তু কোথায় গেলে পাবো, কাকে বলবো—কেউ জানায় নাই। তিন মাস ঘুরেও বিচার পাই নাই।”

তার অভিজ্ঞতা গ্রামীণ দরিদ্র মানুষের বাস্তব চিত্রই তুলে ধরে। তথ্য-অভাব ও প্রশাসনিক জটিলতা অনেককে ন্যায়বিচার থেকে দূরে রাখছে।

জামালপুর জেলা লিগ্যাল এইড অফিসার আল-মামুন বলেন, “আমরা দরিদ্র জনগণের জন্য বিনা খরচে আইনজীবী সরবরাহ করি। কিন্তু জনবল ও বাজেটের সীমাবদ্ধতা আছে। তাছাড়া অনেক মানুষ জানেই না তারা এই সেবা পেতে পারে।”
তিনি আরও বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতা বাড়ানো গেলে লিগ্যাল এইড কার্যক্রম আরও কার্যকর হবে।

জামালপুর আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট লতিফা সুলতানা লাকি বলেন,“গ্রামীণ নারীরা সামাজিক ভয় ও লজ্জার কারণে মামলা করতে দ্বিধা করে। আদালতের ভাষা ও প্রক্রিয়া তাদের কাছে কঠিন মনে হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা সহায়তা কাঠামো দরকার।”
তিনি মনে করেন, আদালত ও থানায় নারী ও প্রতিবন্ধীদের জন্য পৃথক কাউন্টার চালু করা উচিত।

জামালপুর আইন কলেজের অধ্যক্ষ মো. নুরুল করিম চটন বলেন,“আইনের ভাষা ও প্রক্রিয়া সাধারণ মানুষের জন্য অনেক জটিল। গ্রামীণ মানুষ আইনজীবীর কথাই ঠিকমতো বুঝে না। তাই আইনি ভাষা সহজ করতে হবে, পাশাপাশি আইনি শিক্ষা ছড়িয়ে দিতে হবে।”

আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের পরিচালক অপারেশন বাংলাদেশ মুশফিকুর রহিম রনি বলেন,“আমরা প্রতি মাসে গ্রামে আইনি সচেতনতা সভা করি। কিন্তু সরকারি-বেসরকারি সমন্বয় না থাকায় অনেক সময় মানুষ সেবার সুযোগ হারায়।”

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
৭৮৬ Time View