ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন নজরুল ইসলাম আজাদ

ফারুক আহমেদ চান, মধ্যপ্রাচ্য ইনচার্জ

সৌদি আরব থেকে পবিত্র ওমরাহ শেষে দেশে ফিরলেন নারায়ণগঞ্জ–২ (আড়াইহাজার) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

তিনি চলতি মাসের …..জানুয়ারি পবিত্র ওমরাহ’র উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন এবং উমরাহ শেষে …. জানুয়ারি দেশের মাটিতে ফিরে আসেন।

জানা যায়,পবিত্র মক্কা ও মদিনায় অবস্থানকালে তিনি ওমরাহ পালনসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।একই সঙ্গে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন।তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শান্তিপূর্ণ সমাধান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ কামনায় দোয়া করেন।

এর আগে বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ উমরাহ পালনে সৌদি আরবে পৌঁছালে সৌদি আরব প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানিয়ে রিসিভ করেন। ওমরাহ পালন শেষে নজরুল ইসলাম আজাদ সৌদি আরবে থাকা বাংলাদেশী প্রবাসীদের সাথে মতবিনিময়,সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময়ও করেন। উল্লেখ্য যে,এই উমরাহ সফরে নজরুল ইসলাম আজাদের সাথে ছিলেন সৌদি আরব প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলামিন শিকদার,সদস্যসচিব শহিদুল ইসলাম,ফজলুল হক,গাজী আল-আমিন,লিয়াকত শিকদার,সাইফুল ইসলাম উজ্জ্বল,খোকন মাসুদ,আলী হাসান,মোজাম্মেল হক ও আলমগীর।

নজরুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে আড়াইহাজার উপজেলায় তৃণমূল রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে তিনি স্থানীয় রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি দলীয় কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

সম্প্রতি নারায়ণগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তার মনোনয়ন বৈধ ঘোষণা হওয়ার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে তার ওমরাহ পালনকে অনেকেই আত্মশুদ্ধি ও আল্লাহর রহমত কামনার অংশ হিসেবে দেখছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৫১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
৬১৬ Time View