ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলি করে একজনকে হত্যা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে: প্রধানমন্ত্রী দায়িত্ব শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ভিভিআইপি প্রটোকল পাবেন ৬ মাস গাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ সাভারের সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ- রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদকর্মীকে অপহরণচেষ্টা

আশুলিয়ার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ: পরিবার পরিকল্পনা পরিদর্শীকা অনুপস্থিত, আয়াকে দিয়ে চলছে সেবা

সাংবাদিক

ঢাকার সাভারের আশুলিয়ায় অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গুরুতর অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে পরিবার পরিকল্পনা পরিদর্শীকা রিমা আক্তারের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। পরিদর্শনের সময়ও তাকে কর্মস্থলে পাওয়া যায়নি, যা স্থানীয় সেবা গ্রহীতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রের একাধিক স্টাফ জানান, সরকারি নিয়ম অনুযায়ী এখানে গর্ভবতী নারীদের নিয়মিত স্বাস্থ্যসেবা দেওয়ার কথা থাকলেও বাস্তবে সেই সেবা মিলছে না। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও যোগ্যতা না থাকা সত্ত্বেও অফিসের আয়া হোসনেয়ারার মাধ্যমে রোগীদের প্রাথমিক সেবা দেওয়া হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনৈতিক।
স্থানীয়রা বলছেন, একজন আয়া কখনোই চিকিৎসা সেবা দেওয়ার দায়িত্ব পালন করতে পারেন না। এতে মা ও অনাগত শিশুর জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।
এ বিষয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শীকা রিমা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
এমন পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে করে সরকারি স্বাস্থ্যসেবার মান পুনরুদ্ধার হয় এবং সাধারণ মানুষ সঠিক চিকিৎসা সেবা পেতে পারে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:২৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
৫৭৫ Time View