ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা

বন্দরে ব্যবসায়ীর ৪৪ লাখ টাকা আত্মসাত

বন্দর প্রতিনিধি

বন্দরে গরদা (পুরাতন/ ভাঙ্গা লোহা) দেওয়ার কথা বলে প্রতারনার মাধ্যমে লৌহ ব্যবসায়ী কাছ থেকে প্রায় পৌনে ৪৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত শনিবার (১৬ আগস্ট) রাতে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জজ মিয়া বাদী হয়ে প্রতারক আলামিন ও তার স্ত্রী উম্মে কুলসুম ওরফে টুম্পা ও আছমা বেগমকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) বন্দর থানার সেকেন্ড অফিসার জলিল মন্ডল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এর আগে গত ৩ মার্চ বিকেলে বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকা থেকে ওই টাকা আত্মসাতের ঘটনাটি ঘটে।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার ১০৫ কে এন সেন রোড এলাকার মৃত নাজির মিয়ার ছেলে জজ মিয়া তার নিজ এলাকায় দীর্ঘ দিন ধরে সুনামের সাথে লৌহজাত ব্যবসা চালিয়ে আসছিল। একই এলাকায় বসবাস করার সুবাদে উল্লেখিত এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে আলামিনের সাথে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে তারা উভয় মিলে লৌহজাত ব্যবসা করে। এর ধারাবাহিকতা গত ৭ মার্চ ২০২৪ইং তারিখে নন জুডিশিয়াল স্টাম্পের মাধ্যমে উপস্থিত লোকজনের সম্মুখে ব্যবসায়ী জজ মিয়ার কাছ থেকে ৪৪ লাখ টাকা ১ বছরের মধ্যে ফেরৎ দিবে শর্তে উল্লেখিত টাকা ধার নেয় প্রতারক আলামিন। ব্যবসায়ী জজ মিয়ার কাছ থেকে উল্লেখিত টাকা ধার নেওয়ার সময় প্রতারক আলামিন জামানত হিসেবে মেঘনা ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চেক প্রদান করে। যার নং- এস ভি এ ২৯৫০২৯৯ এবং একাউন্ট নং- ১১২১১২৮০০০০০০৫১। উল্লেখিত টাকা ধার নেওয়ার সময় প্রতারক আলামিন ও তার স্ত্রী উম্মে কুলসুম ওরফে টুম্পা জামিনদার হিসেবে উল্লেখিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে। পরবর্তীতে নির্ধারিত সময় শেষ হওয়ার পর ব্যবসায়ী জজ মিয়া দেনাদার আলামিনের নিকট পাওনা টাকা চাইলে প্রতারক আলামিন টাকা না দিয়ে
নানা ভাবে তালবাহানা করে সময় ক্ষেপন করে।একপর্যায়ে পাওনাদার ব্যবসায়ী জজ মিয়া দেনাদার আলামিনের দেওয়া চেক নিয়া ব্যাংকে যেয়ে দেখে ব্যাংকে কোন টাকা নেই। তার পর থেকে দেনাদার প্রতারক আলামিন উল্লেখিত টাকা আত্মসাত করে আত্মগোপনে চলে যায়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
৬৫৩ Time View