ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, কিশোর গ্রেফতার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭ ‘বাংলাদেশ বিজনেস অ্যানালাইসিস সামিট ২০২৬’: ব্যবসায়ী ও প্রযুক্তিবিদদের ভার্চুয়াল ও সরাসরি মিলনমেলা শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাংলাদেশে শিক্ষক-শিক্ষার্থীদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে: এইচআরডব্লিউ যুদ্ধবিরতির জন্য সৌদির কাছে সাড়ে ৬ লাখ কোটি টাকা চেয়েছে হুথিরা রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন দিল একনেক

‘বাংলাদেশ বিজনেস অ্যানালাইসিস সামিট ২০২৬’: ব্যবসায়ী ও প্রযুক্তিবিদদের ভার্চুয়াল ও সরাসরি মিলনমেলা

সাংবাদিক

রাজধানীর গুলশান-২-এর গুলশান ক্লাবের প্যাটিও হলে গত ৩১শে অক্টোবর অনুষ্ঠিত হয় দিনব্যাপী ‘বাংলাদেশ বিজনেস অ্যানালাইসিস সামিট ২০২৬’। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস অ্যানালাইসিস (আইআইবিএ) ও এর বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আয়োজনে এ প্রধান সম্মেলন সকালে শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।

সম্মেলনে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি নির্বাচিত কয়েকজন আন্তর্জাতিক প্রতিনিধি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। এতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃত্ব, নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও প্রযুক্তি খাতের পেশাজীবীরা এক মঞ্চে একত্র হয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন, উপাত্ত বিশ্লেষণ এবং দ্রুত ডিজিটাল রূপান্তরের এই যুগে আধুনিক বিজনেস অ্যানালাইসিস কীভাবে প্রতিষ্ঠানের কৌশল ও বাস্তবায়নের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করে—তা তুলে ধরা হচ্ছে এই সম্মেলনে।

আয়োজকরা জানান, বর্তমান ডিজিটাল অর্থনীতিতে সফল হতে কেবল প্রযুক্তি গ্রহণই যথেষ্ট নয়; বরং প্রতিষ্ঠানের কৌশলের সঙ্গে উদ্যোগগুলোর সমন্বয়, তথ্যভিত্তিক সিদ্ধান্ত এবং পরিমাপযোগ্য সুফল নিশ্চিত করা প্রয়োজন। সম্মেলনে মূলত কৌশলগত সমন্বয়, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ও নীতিগত ব্যবহার, প্রাতিষ্ঠানিক রূপান্তর, উপাত্তের সঠিক প্রয়োগ এবং সাইবার নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। এতে স্বাগত বক্তব্য দেন আইআইবিএর পরিচালক জ্যারেড গোরাই এবং আইআইবিএ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মোহাম্মদ শাহাদাত কবির।

দিনব্যাপী এই সম্মেলনে ‘অন্তর্দৃষ্টি থেকে বাস্তব ফলাফল: বুদ্ধিমান প্রতিষ্ঠান গঠনে বিজনেস অ্যানালাইসিসের ভূমিকা’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিল্ডকন কনসালট্যান্সিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার মাহতাব উদ্দিন আহমেদ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক শেখ মোরশেদ জাহান, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, ওয়েব ফন্টেইনের প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস লিড দীপেশ বণিক, সিসনোভা ইনফরমেশন সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা ইসলাম, ইউএনডিপি বাংলাদেশের যোগাযোগপ্রধান মো. আবদুল কাইয়ুম, ৩৬৫ রিটেইল মার্কেটসের সিনিয়র স্ক্রাম মাস্টার মো. শাহ জালাল এবং আইআইবিএ বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি কাজী সাইফুল হক বিভিন্ন সেশনে আলোচনা করেন। সম্মেলনে আইআইবিএ বাংলাদেশ চ্যাপ্টারের প্রফেশনাল ডেভেলপমেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আজুবা খন্দকারের সঞ্চালনায় ‘এক লক্ষ্য, অভিন্ন মূল্য: মানুষ, পণ্য ও প্রভাবের সংযোগ’ শীর্ষক একটি নির্বাহী প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে ভাস্কর রঞ্জন সাহা, মাসুদ করিম চৌধুরী, মো. সাজ্জাদুল ইসলাম এবং এ টি এম আজহারুল ইসলাম অংশ নেন। সামিটের লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরে আইআইবিএ বাংলাদেশ চ্যাপ্টারের ইভেন্ট ও স্পনসরশিপ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কে এম রেফাউল এহসান বলেন, “বিজনেস অ্যানালাইসিস এখন আর শুধু চাহিদার নথি তৈরির মধ্যে সীমাবদ্ধ নেই।

এআই ও উপাত্তের যুগে প্রতিষ্ঠানগুলোকে সঠিক ও দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করাই এর মূল লক্ষ্য। নীতিনির্ধারক ও পেশাজীবীদের একই প্ল্যাটফর্মে এনে এই সামিট বৈশ্বিক অভিজ্ঞতা বিনিময়ের একটি বিশেষ সুযোগ তৈরি করেছে।” উল্লেখ্য যে, মেম্বারশিপ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এ. বি. এম. তাজ-উল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

আর দিনশেষের পর্বে পুরস্কার ও সম্মাননা প্রদান, সমাপনী মূল বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:৫৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
৫০৮ Time View