ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি: ইসি হত্যা মামলায় গ্রেপ্তার, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম গোপালগঞ্জে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ সিরাজগঞ্জে ছুরিকাঘাতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতভর তাণ্ডব ২১ জেলায়: বাস-ট্রেন-প্রতিষ্ঠানে আগুন, নিহত ৪ রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে দুর্বৃত্তদের আগুন কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

বিগ ব্যাশে দল পেলেন মুস্তাফিজ

সাংবাদিক

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলছে বিসিবির নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির নিলাম। এবারের নিলামে দেশের তারকা ক্রিকেটাররা কোটির বেশি করে পয়েন্ট পেলেও কোটির নিচে মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন! অনেকটা বিস্ময়কর মনে হলেও এর নেপথ্যে আছে অন্য কারণও।

ডি থ্রি টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে খেলতে পারবেন না রিশাদ হোসেন। ওই সময় বিগ ব্যাশে ব্যস্ত থাকবেন তিনি। তবুও দল পেয়েছেন ডানহাতি এই লেগ স্পিনার। ৬০ লাখ পয়েন্টে তাকে দলে নিয়েছে ফরচুন।

নতুন খবর, বিগ ব্যাশের আসন্ন আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার প্রস্তুাব পেয়েছেন মুস্তাফিজুর রহমানও। গতকাল অস্ট্রেলিয়ার এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন বাঁহাতি এই পেসার।

বিশ্বস্ত একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে বিষয়টি। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন বিগ ব্যাশের পুরো মৌসুমেই মেলবোর্নের হয়ে খেলতে দেখা যাবে এই পেসারকে। বিসিবিও তাকে ছাড়পত্র দিচ্ছে বলে জানা গেছে। যে কারণে বিসিবির নতুন টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে দেখা যাবে না তাকে।

এ ছাড়া বিগ ব্যাশের পুরো মৌসুম খেলবেন রিশাদও। আসন্ন আসরে এবারো তিনি খেলবেন হোবার্ট হ্যারিকেন্সে। পুরো আসর খেলার কারণে ডি থ্রির টি-টোয়েন্টি সংস্করণে খেলা হবে না রিশাদের।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
৫৭২ Time View